Swastika Mukherjee:তিনিও যে থেমে থাকার পাত্রী নন আবারও প্রমাণ করলেন। ট্রোলারকে মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Swastika Mukherjee:তিনি নাকি বুড়ি হয়ে যাচ্ছেন তাই এই বয়সে এসে এত ঔদ্ধত্য ভালো নয়। এমনই কিছু কথা প্রায়শই সমাজমাধ্যমে শুনতে হয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীকে। কিন্তু তিনিও কিছু কম যান না। প্রতিটা ট্রোলারকে উপযুক্ত শিক্ষা দেন তিনি। তিনি জানিয়েছেন তিনি এই বিষয়টাকে বেশ উপভোগ করেন। তাঁর কথায়,”আমি আজকাল এদের ট্রোলার বলে সম্মান দিতে চাইনা। এগুলো আমার কাছে খোরাক। My stress buster. I love it. এরকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায়না। মানুষ আমাদের এন্টারটেনার বলে থাকে, আমি ভাই এদের কাছে ডাহা ফেল।”

এবার আরও এক ট্রোলারকে উপযুক্ত জবাব দিলেন তিনি। অভিনেত্রীর একটি ছবিতে ধর্মেন্দ্র মন্ডল নামে এক ব্যক্তি কমেন্ট করে লেখেন,’অনেক বয়স হয়ে গিয়েছে, এবারে অন্তত ভগবানের সংকীর্তন করো, ভগবানকে কৈফিয়ত দিতে মুশকিল হয়ে যাবে, তিনি সবই দেখতে পাচ্ছেন, ভালো কাজ,খারাপ কাজ, একটু ভালো কাজ করে যান, দেখবেন শান্তি পাবেন।’

আরও পড়ুন:Dev-Idhika:প্রশংসার মাঝে ভালোবাসায় মাখা ‘রঘু ডাকাত’-এর দ্বিতীয় গান দেখে ট্রোলের বন্যা নেটপাড়ায়

তারপর সেই ব্যক্তির কমেন্টের জবাবে একটি পোস্ট করেন তিনি। ব্যক্তিটির নাম এবং ফেসবুক প্রোফাইল শেয়ার করে তাকে উদ্দেশ্য করে অভিনেত্রী লেখেন,”এই যে ধর্মেন্দ্র বাবু। আমায় অলরেডি কেওড়াতলা পাঠিয়ে দিয়েছেন। মানে আমি অন দা ওয়ে। রাসবিহারীতে আটকে আছি। আর বেশি সময় নেই। ৪০ হয়ে গিয়েছে মানেই তো মহিলাদের ডাক এসে গিয়েছে ওপার থেকে। কিন্তু দেখুন ওনার খাতায় আমার অলরেডি টাইম, কিন্তু এই শেষের সময়ও আমি কিসের শান্তি পাব সেটা এই ধর্মেন্দ্র বাবু ডিসাইড করে দেবেন।
ওনার সঙ্গে ভগবানের সরাসরি যোগাযোগ রয়েছে। ভগবানই ওনাকে পাঠিয়েছেন। ভাই লোগ কাল যদি পটকে যাই এনাকে ধরবেন। ইনি আমার মৃত্যুর জন্য ভগবানের সঙ্গে ষড়যন্ত্র করেছেন।”

আরও পড়ুন:Srabanti Chatterjee:ঘোড়ায় চড়ে অভিনব প্রচার ‘দেবী চৌধুরানী’র। কী বলছেন দর্শক?

গতকাল একই রকমভাবে একটি পোস্টের মাধ্যমে এক ট্রোলারকে জবাব দিয়ে লিখেছিলেন,”আমি ৪৪ বছর বয়সী দেখতে লাগছি? আমি খুব হট দেখতে লাগছি। হেটার্সরা আপনারা আমার সঙ্গে কম্পিটিশনে হেরে যাবেন। যাই করি বা না করি, কিছু ছাগল বক্তব্য রাখবেই রাখবে। জেঠু মার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে, বলবে এই বুড়ি বয়েসেও লজ্জা হল না। আরে মশাই যাঁরা কচিতে নির্লজ্জ, তাঁরা বুড়ি হয়েও নির্লজ্জই থাকবে। ওই ভাবেই ঘাটে যাবে, মরতে কেন হটাৎ ফেসবুকে বুক নিয়ে কচকচানি করা পাবলিকদের জন্য লজ্জা পেতে যাবে বলুন তো ?! মহা ঝামেলা।”

Leave a Comment