Silajit Majumder:”পুলিশ, কবিকে দেখে টুপিটা একটু খুলিস, এদের মুখগুলো দেখব যখন রাজনৈতিক দলগুলো ফাঁকি মারবে…” কনসার্টের মাঝেই পুলিশের ‘নোংরা’ ইশারা, বেজায় চটলেন শিলাজিৎ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Silajit Majumder:মঞ্চে গান গাইতে এসে প্রায়শই শ্রোতাদের সঙ্গে ঝামেলায় জড়ান গায়করা। সেই তালিকায় ইমন চক্রবর্তী থেকে নচিকেতা, রূপম ইসলাম অনেকেই রয়েছেন। তবে এবার শিলাজিৎ মজুমদার ঝামেলায় জড়ালেন খোদ কলকাতা পুলিশের অফিসারের সঙ্গে। দাবি ‘খারাপভাবে ইশারা’ করা হয় তাঁকে। আর এই অপমান মানতে পারেননি গায়ক, প্রতিবাদে ফেটে পড়েছেন মঞ্চ থেকেই। নেটপাড়ায় ভাইরাল হয়েছে সেই গোটা ঘটনার ভিডিয়ো। আসলে ঘড়ির কাঁটা ১১টা ছুঁতেই শিলাজিৎকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন সেই পুলিশ। কিন্তু যেভাবে হাত নেড়ে ইশারা করেন, সেটা ‘নোংরা’ লাগে গায়কের। বেজায় চটে যান গায়ক।

পুলিশের উদ্দেশ্যে শিলাজিৎ বলেন, “আপনার কথা শুনব, আমি বন্ধ করে দেব, এক্ষুনি বন্ধ করে দেব। আপনি আধ ঘণ্টা আগে এলে, আধ ঘণ্টা আগে বন্ধ করে দিতাম। কিন্তু আপনি এভাবে আঙুল তুলে আমাকে নামিয়ে দিতে পারেন না, পারেন না। আপনি ক্ষমতাবান হতে পারেন, কিন্তু আপনি পারেন না। আপনি এভাবে অসম্মান আমাকে করতে পারেন না। আপনারা এর থেকে অনেক কিছু জিনিস সহ্য করেন, অনেক আওয়াজ সহ্য করেন। আমাকে তো অর্গানাইজাররা বলেছিল রাত ১১টা অবধি পারমিশন নেওয়া হয়েছিল। আমাকে বলা হয়েছে ১১টা পর্যন্ত টাইম।”

আরও পড়ুন:Kanchan Mullick:কাঞ্চন মল্লিক কি ‘ফেল’ বিধায়ক? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (All IndiaTrinamool Congress) -এর টিকিট নিয়ে জল্পনা তুঙ্গে উত্তরপাড়ায়, “টিকিট চাইনি, সিদ্ধান্ত দলের” – আত্মরক্ষায় কাঞ্চনের বার্তা ?

তারপর দর্শকদের উদ্দেশ্যে বলেন, কটা বাজে? ১১টা বলা হলে। তিনি জানান, “ঠিক আছে, আমি থেমে যাচ্ছি, আমি নেমে যাচ্ছি, কিন্তু আপনাকে বলে গেলাম, স্যার হাতের অঙ্গভঙ্গি করে ওরকমভাবে, এরকমভাবে নামিয়ে দেবেন না। ৩২ বছর ধরে গান গাইছি পশ্চিমবঙ্গে। আপনি আমাকে চিনতে না পারেন, কিন্তু এরা চেনে।”

তিনি আরও বলেন, “কবি তুষার রায়ের, যিনি কবিতা লিখেছিলেন, বলেছিলেন, ‘পুলিশ, কবিকে দেখে টুপিটা একটু খুলিস।’ আজকে আয়োজকদের অনুরোধে আমি আজকে শো-টা দেরি করে শুরু করতে বাধ্য হয়েছি। আমার ৭.৩০ টার সময় শো শুরু করার কথা ছিল। সিধু আমাকে বলেছে, শিলুদা আমাকে একটু ২ ঘণ্টা সময় দাও, আমার লাগবে। আমি বলেছি, ঠিক আছে। কারণ আমি এটা আমি করতে পারি। ওরা আমার সহকর্মী ওরা বৃষ্টির জন্য ফেঁসে গেছে। পাঁচটা মিনিট গান গাইলে, এতগুলো লোক আনন্দ পেলে আপনাদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে? সামনে ইলেকশন দেখব। এদের মুখগুলো দেখব, যখন রাজনৈতিক দলগুলো ফাঁকি মারবে। তখন দেখব।” অনেকেই তাঁকে বলেছেন, ‘বাঘের বাচ্চা নয়, বাঘ।’

আরও পড়ুন:Debolina Nandy:“ডিভোর্সের সিদ্ধান্ত আমার…! জাস্ট অ্যাভয়েড করে এগোতে হবে…সায়ক ব্লগ করে, আমিও করি, সেই জন্যই… সেকেন্ড চান্স লাইফে… “—বিচ্ছেদ, ট্রোলিং ও সম্পর্ক নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি দেবলীনা নন্দীর

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই ফের নিন্দার ঝড়। পুলিশের উপর ক্ষোভ উগরে দিয়েছেন বেশিরভাগ মানুষ। এক নেটিজেন লেখেন, ‘হাত পেতে টাকা নেবে, রাজনৈতিক নেতাদের চাটবে, শিল্পী আর সাধারণ মানুষের সঙ্গে অসভ্যতা করবে। এই তো পুলিশ আমাদের রাজ্যের।’ অপর একজন লেখেন, ‘শিলুদা এরা অমানুষ। এরা এরকমই। রোজ মানুষকে শুষে নিচ্ছে নিজেদের নোংরা মানসিকতা দিয়ে।’

শিলাজিৎ মঞ্চ থেকেই গোটা ঘটনাটির বিরোধিতা করেন। এবার এই বিষয়ে মুখ খুললেন সেদিনের অনুষ্ঠানের দর্শক অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। জয়জিৎ শিলাজিতের পারফরমেন্সের একটি ছবি পোস্ট করে পুলিশের আচরণের বিরোধিতা করে লেখেন, “কাল শিলাদার অনুষ্ঠানে আমি ছিলাম। একজন শিল্পীকে যে ভাবে অপমান করা হোলো তার তীব্র প্রতিবাদ করছি। আইন অমান্য করা হয়নি সুস্থ্য ভাবে একটা অনুষ্ঠানে পুলিশ কি ভাবে একজন শিল্পীকে স্টেজের নিচ থেকে অসভ্যর মতন হাত দিয়ে ডেকে নেমে যেতে বলেন সেটা দেখে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। ওনার ছবি এবং নাম আমার কাছে আছে। ১১ টা অবধি পারমিশন ছিল শিলাদা ঠিক ১০:৫৯ এ শো শেষ করে জনৈক পুলিশকে যা বলার বলে নেমে গেছে। কোনো অসভ্যতামি নয় ভদ্র ভাবে যা বলার বলে নেমে গেছে।”

Leave a Comment