Zubeen Garg:একসময়ে যে গায়কের কণ্ঠে ‘ইয়া আলি…’ শুনে গোটা দেশে ঝড় উঠেছিল তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত ভারতীয় বিনোদন দুনিয়া। মাত্র ৫২ বছর বয়সেই থমকে গেল জীবন। সংগীত জগতে আরও এক নক্ষত্রপতন। যাঁর গান শুনে আবেগে ভেসেছিল তারকা থেকে সাধারণ মানুষ তাঁর এমন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।
নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানেই রহস্যমৃত্যু হয় গায়কের। সূত্রের খবর, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে প্যারাগ্লাইডিং করতে যান তিনি। ঠিক সেসময়েই বিপত্তি ঘটে। জানা গিয়েছে, প্যারাগ্লাইডিং করার সময়ে আচমকাই সমুদ্রের মধ্যে পড়ে যান জুবিন। অনেকটা সময় অচৈতন্য অবস্থাতেই সমুদ্রের জলে ভেসেছিলেন। সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
দুঃখপ্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়,পরিচালক রাজ চক্রবর্তী।