Ahona-Sohini:”মেয়েরাই ওকে বেশি কাঠগড়ায় দাঁড় করাচ্ছে…কোনও মা চায় না তার সন্তানের ক্ষতি হোক…” ট্রোলের জবাব দিয়ে সোহিনীর পাশে দাঁড়ালেন অহনা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Ahona-Sohini:লাগাতার কটাক্ষের শিকার সোহিনী,এবার পাশে দাঁড়ালেন ‘মিশকা’ ওরফে অভিনেত্রী অহনা দত্ত।

মা হয়েও মা হয়ে ওঠার স্বপ্ন অধরা থেকে গেল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোহিনী গাঙ্গুলীর। প্রেগনেন্সির সময় প্রতিটা মুহূর্ত আনন্দে কাটাচ্ছিলেন সোহিনী। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের নানান ভিডিয়ো ভাগ করে নিতেন তিনি। আগত সন্তানকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সোহিনী। কিন্তু এক মুহূর্তেই শেষ হয়ে যায় সব। জন্মের আগেই গর্ভে মারা গেল শিশুটি।

এই খবর ছড়িয়ে পড়তে উত্তাল সোশ্যাল মিডিয়া। নানান মানুষ নানান কুরুচিকর মন্তব্য করছেন লাগাতার। পাশে না দাঁড়িয়ে সন্তানের মৃত্যুর জন্য পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দায়ী করছেন সোহিনীকেই। ফটোশ্যুট থেকে শুরু করে পেটে জগন্নাথ আঁকা, সব ঘটনাই বারবার তুলে ধরছেন নেটিজেনরা আর বলছেন এত বাড়াবাড়ি করলে এমনই হয়,নজর লেগেছে।

আরও পড়ুন:Rupsa-Sohini:”একজন মেয়ে হিসেবে আমার লজ্জা করে…একজন মেয়ে বা মা হয়ে কীভাবে অন্য একটি মাকে কুরুচিকর মন্তব্য করছে…”, কাদের উদ্দেশ্যে হঠাৎ এমন বিরূপ মন্তব্য করলেন রূপসা

সমাজমাধ্যম জুড়ে যখন কটাক্ষের শিকার সোহিনী তখন একে একে পাশে দাঁড়াচ্ছেন টলিউডের অভিনেত্রীরা। অভিনেত্রী রূপসা চ্যাটার্জী সোহিনী পাশে দাঁড়িয়ে একটি ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন। এবার সোহিনীর পাশে দাঁড়ালেন অভিনেত্রী অহনা দত্ত।

কিছুদিন আগেই একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অহনা। তাই মা হয়ে অপর এক মায়ের যন্ত্রণাটা খুব ভালো করেই তিনি বুঝেছেন। অন্তঃসত্ত্বা থাকাকালীন বিভিন্ন কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অহনাকেও। সন্তান গর্ভে থাকার সময় নাচ করার জন্য শুনতে হয়েছিল নানান কথা। যদিও সেই সমস্ত কথাকে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।

আরও পড়ুন:Sohini Ganguly:”ডাক্তার বলছেন পেটের ভিতরে রক্তপাত…আমাদের সঙ্গে হ‌ওয়া সমস্ত ঘটনার বিবরণ,সাক্ষ্য-প্রমাণ নিয়েই দাঁড়াবো আপনাদের সামনে…” ,গর্ভেই মৃত সন্তান, ট্রোলিংয়ের মাঝে এবার মুখ খুললেন সোহিনী

এবার সোহিনীর প্রসঙ্গে অহনা জানান,”আমিও দেখছি সোশ্যাল মিডিয়া জুড়ে কি হচ্ছে। মেয়েরাই ওকে বেশি কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। ও যা করেছে তা ঠিক ভুল বিচার করছি না। কোনও মা চায় না তার সন্তানের ক্ষতি হোক। একটা দুর্ঘটনা ঘটেছে। অবশ্যই পরেরবার একটি ফুটফুটে সন্তানের জন্ম দেবে সোহিনী, এটাই কামনা করি। কিছু মানুষ আছেন যারা কথা বলবেই। আপনি যদি বাড়িতে বসে থাকেন সেক্ষেত্রেও কথা বলবে। আবার আপনি যদি ভিডিয়ো করেন সেক্ষেত্রেও কথা বলবে। আমি লোকের কথা শুনে যেমন কিছু শুরু করিনি তেমন লোকের কথা শুনে কিছু বন্ধ করব না।”

Leave a Comment