Sweta Bhattacharya:শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌমি পলের

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Sweta Bhattacharya:”ইন্ডাস্ট্রির মানুষ জানে এত বছর তুমি কী বেচে নায়িকা হয়েছ,যত্ত নাটক বশীকরণ মাতার…”,নাম না করেই শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌমি পলের

ইন্ডাস্ট্রির মধ্যে নায়ক নায়িকাদের মধ্যে চলতেই থাকে। সেরকমই এক চিত্র সমাজমাধ্যমের পাতায় আবার ফুটে উঠল। নাম না করেই অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে আক্রমণ করলেন অভিনেত্রী সৌমি পাল। বিগত অনেকদিন ধরে সমাজমাধ্যমে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর একটি সাক্ষাৎকারে বলা কিছু কথা ভাইরাল হয়েছে। যেখানে তিনি স্লিভলেস পোশাক ও শর্ট ড্রেস না পরার কথা উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন,”আমি স্লিভলেস পড়তে পারি না, আমি শর্ট ড্রেস পরতে পারি না। ম্যাক্সিমাম হাঁটু পর্যন্ত কোনও পোশাক আমি পরি। আমাকে বলা হয়েছিল যে, ‘তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছ, তুমি যদি স্লিভলেস বা শর্ট ড্রেস না পরতে পারো তাহলে টিকবে কী করে?’ আমি বলেছিলাম আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে আমি কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না। কিন্তু আমি এগুলো না করেও ১৫ বছর ধরে মেগাতে লিড করছি। আমাকে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজকরা কখনও শর্ট ড্রেস পরার জন্য জোর করেনি।”

অভিনেত্রীর এই মন্তব্যে রেগে আগুন অভিনেত্রী সৌমি পাল। সমাজমাধ্যমে নাম না করেই একের পর এক বিস্ফোরক পোস্টের মাধ্যমে শ্বেতাকে বিঁধেছেন তিনি। সৌমি প্রথমে একটি পোস্ট করে লেখেন, “চাইলেই সবাই সাই পল্লবী হতে পারে না মনা! তুমি দর্শককে এসব গল্প বলতে পারো, তবে ইন্ডাস্ট্রির মানুষ জানে এত বছর তুমি কী বেচে নায়িকা হয়েছ! যত্ত নাটক বশীকরণ মাতার। মুখটা কি তোমার শরীরের বাইরের অঙ্গ?”

আরও পড়ুন:Alokananda Roy:‘সমাজে যাঁরা মাথায় আছেন তাঁরা বিকৃত হয়ে গেছেন… ছেলেবেলায় বাড়িতে সব পুরুষ কর্মচারী, আমরা তিন বোন,কোনোদিন তারা আমাদের সঙ্গে অশালীন আচরণ করেননি…’ বর্তমান সমাজের বিভিন্ন ঘটনা, দুর্নীতি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অলকানন্দা রায়

এরপর আরেকটি পোস্টে সৌমি লেখেন, “আমি শুধু এটুকু বলতে চাই যে পোশাক কারওর চয়েস হতে পারে, চরিত্র নয়। আর কেউ সো কলড প্রচন্ড ভদ্র পোশাক পরে মানে সে খুব চরিত্রবান, আর যে একটু ফ্যাশনেবল ড্রেস পরে তার চরিত্র খারাপ! সে ড্রেসের জন্য কাজ পাচ্ছে, এই ধারনাটা ভুল।”

সৌমি আরও একটি পোস্ট করে লেখেন, “আমি এত বছর ধরে কাজ করেছি, তাতে আমার কলিগরা জানে আমি কেমন। আমার ডিরেক্টর, প্রোডিউসাররা খুব ভাল করে জানেন আমার চরিত্র। তাই সত্যি বলতে আমি ভয় পাই না। নিজেকে একমাত্র মহান চরিত্রবান ভদ্র প্রমাণ করতে গিয়ে নিজের স্ট্রাগলের গল্প শোনাতে গিয়ে অন্য নায়িকাদের ছোট করছেন না তো? তবে বাংলা ইন্ডাস্ট্রিতে আমার প্রচুর নায়িকা বান্ধবী, বোন আছে যারা ফ্যাশনেবল ড্রেস পরা পছন্দ করে। তার মানে যদি কিছু মানুষ ধরে নেয়, তাদের চরিত্র খারাপ বা তারা ড্রেস দেখিয়ে চান্স পাচ্ছে আর কোনও একজন নায়িকা যে তার বক্তব্য অনুযায়ী ছোট ড্রেস পরেনা তাই সে একমাত্র চরিত্রবান তাহলে সেই ধারনাটা ভুল। ড্রেস কোনো মানুষের চরিত্র বা যোগ্যতা হতে পারে না। আর যদি প্রথম সারির নায়িকা এধরনের মন্তব্য করে…।” অভিনেত্রীর এমন মন্তব্যে তারপরই ধেয়ে এসেছে তাঁর দিকে কটাক্ষের বান। শুনতে হচ্ছে নানান কুরুচিকর মন্তব্য।

না নাম করে যতই সমাজমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করুক না কেন অভিনেত্রী, কার উদ্দেশ্যে তাঁর এমন মন্তব্য তা বুঝতে বাকি নেই নেটিজেনদের। কিন্তু ঠিক কি কারণে এমন মন্তব্য করেছেন? অভিনেত্রীর দাবি যেটা সঠিক, তিনি সেটাই বলেছেন।

Leave a Comment