Subhashree Ganguly:’টিকটিকি পোজ, দেবের প্রেমে এইভাবেই পড়েছিল…’,সমাজমাধ্যমে নতুন পোজ দেওয়া নিয়ে ট্রোল শুভশ্রী! প্রাক্তনকে টেনে এনে কুমন্তব্য!
‘টিকটিকি পোজ,পুরো ছেলে ছেলে দেখতে লাগছে…’,সমাজমাধ্যমে নতুন পোজ দেওয়া নিয়ে ট্রোল শুভশ্রী !
টলিউডের একজন নামী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। অবশ্য এখন তিনি লেডি সুপারস্টার। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন মাও। স্বামী, পরিবার, দুই সন্তানকে নিয়ে ব্যক্তিগত জীবনের সঙ্গে দক্ষ হাতে সামলাচ্ছেন পেশাগত জীবনও। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। যার মাধ্যমে দর্শক দেব-শুভশ্রী জুটিকে আবারও ফিরে পেয়েছেন। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এই ছবি।
তারপরও ট্রোল যেন পিছু ছাড়ছে না নায়িকার। কখনও ওজন বেড়ে যাওয়া,দেহের গঠন, নেটিজেনদের মতে ভুল ইংরাজি বলার দরুন নানান কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু বরাবরই নেতিবাচক মন্তব্যকে এড়িয়ে চলেন তিনি। তবে আবারও তাঁর ছবিকে কেন্দ্র করে শুরু হয়েছে সমালোচনা।
গতকাল সমাজমাধ্যমের দুটি ছবি পোস্ট করেছেন নায়িকা। যার জেরে কটাক্ষের তীর ধেয়ে এসেছে তাঁর দিকে। ছবিটিতে দেখা যায় সাদা রঙের কর্ড সেট ও লাল জুতো সঙ্গে হালকা মেকআপ, গাঢ় লাল রঙের লিপস্টিক, পনিটেল করে বাঁধা চুল ও ছোট্ট কানের দুল,সব মিলিয়ে একটা বস লেডি লুকে নিজেকে সাজিয়ে তুলেছিলেন তিনি। কিন্তু সমস্যা হয় পোজ দেওয়া নিয়ে। একটি ছবিতে অভিনেত্রীকে সাদা একটি ফ্লোরের উপর বসে থাকতে দেখা গিয়েছে। আর একটি ছবিতে দুটি সিঁড়ির উপর পা রেখে ওই সাদা ফ্লোরে শুয়ে থাকতে দেখা গিয়েছে। আর এই দ্বিতীয় ছবি নিয়েই ব্যাপক ট্রোলের মুখে নায়িকা।
অনেকেই ‘টিকটিকি পোজ’ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন,’আমার বাড়ির দেওয়ালের টিকটিকি আমার উপর ঝাঁপ দেওয়ার আগে।’ এক নেটিজেন লেখেন,’এইটা কোন ধরনের স্টাইল আমার মাথায় ঢুকছে না।’ অপর এক ব্যক্তি দেবের সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন, ‘দেবের প্রেমে এইভাবেই পড়েছিল এক সময়।’