Subhashree Ganguly Children:”ইউভান এবং ইয়ালিনির স্বভাবের মধ্যে বিস্তর ফারাক রয়েছে”,কে বেশি দুষ্টু? কি জানালেন শুভশ্রী?
“ছেলে আর মেয়ের স্বভাবের মধ্যে বিস্তর ফারাক রয়েছে…” ,ইউভান না ইয়ালিনি কে বেশি দুষ্টু? কি বললেন অভিনেত্রী শুভশ্রী?
এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। স্বামী ও দুই সন্তানকে নিয়ে তাঁর ভরা সংসার। এত কাজের মধ্যে পরিবারকে সামলানো খুব একটা সহজ কাজ নয়। আর দুটোকেই ব্যালেন্স করে সবসময় চলার চেষ্টা করেন অভিনেত্রী।
এই সেপ্টেম্বরে ইউভান ছয় বছরে পা দেবে। আর মেয়ে ইয়ালিনির বয়স দেড় বছর। মাঝেমধ্যেই দুই খুদের নানান খুনসুটি ভরা মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমের পাতায় শেয়ার করে থাকেন অভিনেত্রী। দুই সন্তানকে বেশ আগলে রাখেন তিনি। ইউভান ও ইয়ালিনি তাঁদের চোখের দুই মণি। দুই খুদেকে মানুষ করার গিয়ে বিস্তর পার্থক্য খুঁজে পান অভিনেত্রী। ইউভান খুব ছটফটে। মাঝেমাঝে যদিও দাদার সাথে দুষ্টুমিতে যোগ দেয় ইয়ালিনি। তবে ছেলের চেয়ে মেয়ে যে অনেক বেশি গোছানো, সেটা খুব নিখুঁত ভাবে নজর করেছেন নায়িকা। বাড়িতে দুজনকে সামলাতে রীতিমতো হিমশিম খেয়ে যান শুভশ্রী।
আরও পড়ুন:Rituparna Sengupta:বর্ষীয়ান অভিনেত্রীর এধরনের পোশাক কখনওই আশা করেননি তাঁরা
সম্প্রতি এক সাক্ষাৎকারে দুই সন্তানকে নিয়ে কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। তিনি জানান,”দুই সন্তানকে দেখছি। ইউভান খুব ছটফটে। ওকে মাঝে মাঝে আমাদের থামাতে হয়। কিন্তু ইয়ালিনিকে দেখছি ছোট থেকেই গোছানো। দাদার সঙ্গে খেলা করলেও নিজেই মাঝে মাঝে বিশ্রাম নিয়ে নেয়, জল তেষ্টা পেলে নিজেই খেয়ে নেয়। ছেলে আর মেয়ে,ছোট থেকেই যে স্বভাব, ভাবনা চিন্তার দিক থেকে আলাদা হয় তা বুঝতে পারছি। একসঙ্গে, এক পরিবেশে বড় হচ্ছে। কিন্তু তাও ইউভান এবং ইয়ালিনির স্বভাবের মধ্যে বিস্তর ফারাক রয়েছে।”
আরও পড়ুন:Debleena Dutt:”বয়কট করা হোক,ছি! কিছু বলার নেই। সংস্কৃতির মানকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?…”
নায়িকা আরও জানান,”ইউভান খেলাধুলো করতে খুব ভালবাসে। তায়কোয়ান্দো থেকে ফুটবল, সব খেলতে ভালবাসে। ইয়ালিনি ছোট থেকে খুব গুছিয়ে রাখতে শিখেছে। ছ’মাস বয়স থেকে এমন অঙ্গিভঙ্গি করত, দেখে মনে হয় ও যেটা বলছে সেটাই আমায় করতে হবে।”
হাসতে হাসতে নায়িকা বললেন,”রাজ সবসময় মেয়েকে বলে, তুমি যাকে যতই মতামত দাও না কেন, মায়ের কথা সব সময় শুনতে হবে। মা রেগে গেলে কিন্তু আমাদের সবার মুশকিল।”
আরও পড়ুন:Arijit Singh-Amaal Mallik:অরিজিৎকে নিয়ে বিস্ফোরক দাবি অমাল মালিকের?