Sudipa Chatterjee:বড়সড় বিপদে সুদীপা চ্যাটার্জী, কিসের কথা জানালেন তিনি?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Sudipa Chatterjee:”দয়া করে,আমাকে ২০০০০ টাকা দিন, আমার খুব দরকার…” বড়সড় বিপদে সুদীপা চ্যাটার্জী, কিসের কথা জানালেন তিনি?

একের পর এক বিতর্কের মাঝে মহাসংকটে সুদীপা চ্যাটার্জী। স্বামী-ছেলেকে নিয়ে দিব্যি সংসার করছেন, আর এর মাঝেই বিপদে পড়লেন তিনি। সাইবার ক্রাইমের শিকার সুদীপা। কিছুদিন আগে নিজের সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে নিজেই জানান সেকথা। তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এর আগেও তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, তাঁর ফেসবুক পোস্ট হ্যাক করা হয়েছিল, তাই দয়া করে কিছু আপত্তিকর বিষয় পোস্ট করা হয়ে থাকলে সেটা উপেক্ষা করুন।

আবারও একইরকম ঘটনা ঘটল তাঁর সাথে। তিনি জানান,একটা মানুষের কাছে থেকে মেসেজ আসে,সে বলে আমি না সুদীপা তোমাকে ভুল করে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছি,তুমি কি আমাকে সেটা পাঠাতে পারবে। আমিও কিছু না ভেবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার তিন মিনিট পর দেখছি আমার হোয়াটসঅ্যাপে আমি নিজেই ঢুকতে পারছি না। সবার কাছে মেসেজ যাচ্ছে আমি সুদীপা, আমার সাহায্যের প্রয়োজন। দয়া করে আমাকে তাড়াতাড়ি ২০০০০ টাকা পাঠান। দেড় লক্ষ টাকার জালিয়াতির শিকার হয়েছি।”

আরও পড়ুন:Sara Sengupta:নীলাঞ্জনা-যিশুর কন্যা সারার বিস্ফোরক মন্তব্য! কাকে উদ্দেশ্য করে এমন কথা সারার?

নেটদুনিয়ায় খুবই সক্রিয় সুদীপা। হামেশাই ছেলে আদিদেবের নানান ছবি, ভিডিয়ো পোস্ট করে থাকেন। ফেসবুকে শাড়ি, গহনা-সহ নানান সামগ্রী বিক্রি সংক্রান্ত পোস্ট করেন তিনি। অনেক সময় সাধারণ পোস্টের জন্য আজকাল প্রায়ই ট্রোলড হতে হয় সুদীপাকে, যদিও নেতিবাচক ভাবনাকে গুরুত্ব দিতে নারাজ তিনি। কিন্তু আচমকাই এমন বিপদ আসবে তাঁর জীবনে তিনি কল্পনাও করতে পারেননি।

Leave a Comment