Sumit Ganguly:”নায়ক হতে পারেননি বলে এত হিংসা! তাই আমায় গালিগালাজ করছেন!…” চরম হেনস্থার শিকার সুমিত, মঞ্চে মেজাজ হারিয়ে কী করলেন অভিনেতা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Sumit Ganguly:”আমাদের অবসরকালীন কোনও ভাতা নেই ,এত হিংসা! তখন থেকে এইভাবে আমায় গালিগালাজ করছেন…” মাচা শো করতে গিয়ে চরম অপমানের মুখে সুমিত গাঙ্গুলী, তারপর কী করলেন অভিনেতা?

কটা কটা চোখ, লম্বা-চওড়া চেহারা,বাংলা সিনেমা জগতে খলনায়ক হিসেবেই পর্দা কাঁপিয়েছেন অভিনেতা সুমিত গাঙ্গুলী। ছোটো থেকে বড়ো তাঁকে দেখে রীতিমতো ভয় পেতেন সবাই। বাংলা ছবিতে এক আলাদাই প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি। এখন তাঁকে বড়পর্দায় খুব বেশি দেখা যায় না। তবে কয়েকমাস আগে দেবের ‘খাদান’ ছবিতে অভিনয় করে দর্শকদের মনে আবার সেই নস্টালজিয়া তৈরি করেছিলেন।

কিন্তু সম্প্রতি চরম হেনস্থার শিকার হলেন তিনি। বিভিন্ন অভিনেতা বা অভিনেত্রীরা মাচা অনুষ্ঠান করতে যান গ্রামাঞ্চলে বা শহরের বেশ কিছু জায়গায়। তেমনি মাচা শো করতে যান অভিনেতা সুমিত গাঙ্গুলী। এখনও মাচা অনুষ্ঠানে তাঁর বিপুল জনপ্রিয়তা। এমনই একটি অনুষ্ঠান করতে গিয়ে কটাক্ষের মুখে পড়েন সুমিত। মঞ্চে মেজাজ হারালেন অভিনেতা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। অনেকেই সেই ভিডিও দেখে কুমন্তব্য করছেন। দেখা যায়, মঞ্চে অনুষ্ঠান শুরু হবার আগে দর্শকের আসনে বসে থাকা একজন অশ্লীল মন্তব্য করেন সুমিতকে। তারপরেই আর নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি অভিনেতা।

আরও পড়ুন:Aratrika Maity:চরম সংকটের মুখে আরাত্রিকা! আচমকাই কী ফিরে এল তাঁর জীবনে? জানালেন নিজেই

সুমিত বলেন,”নায়ক হতে পারেননি বলে এত হিংসা! তাই তখন থেকে এইভাবে আমায় গালিগালাজ করছেন! শিল্পী হতে চাইলে আসুন। আমাদের অবসরকালীন কোনও ভাতা নেই। পরবর্তীকালে আমাদের আর কেউ যখন ডাকবে না, তখন এই টাকা দিয়েই আমাদের পেট চালাতে হবে।”

তিনি ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আরও বলেন,” কী লাভ হচ্ছে,কত টাকা পাবি এইসব করে? আমি যদি তোর ঘরের দাদা হতাম করতে পারতি?”

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই একের পর নেতিবাচক মন্তব্যের ঝড় উঠেছে। একজন লিখেছেন, ‘এই সুমিত গাঙ্গুলি এখন স্টেজে উঠেই এরকম একটা নাটক শুরু করে দেয়, আসলে না পারে গাইতে, না পারে নাচতে , এখন স্টেজে উঠে করবেটা কী, অগত্যা এই স্টেজে উঠে ভাষণ শুরু করে।’

আরও পড়ুন:Zubeen Garg:শোকস্তব্ধ সঙ্গীত জগৎ,ভয়াবহ দুর্ঘটনায় প্রয়াত গায়ক জুবিন গর্গ

যদিও এই বিতর্কে পাল্টা কোনো মন্তব্য করেননি খলনায়ক।

Leave a Comment