Swastika Mukherjee:বাবাকে নিয়ে মন্তব্য করায় বেজায় চটলেন স্বস্তিকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

‘তোমার বাবার একটা ভাল দেখে ফটো করতে পারোনি…’ এক নেটিজেনের বাঁকা মন্তব্যে বেজায় চটলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। স্বস্তিকার উত্তর, “আপনার পছন্দ মতো একটা ফটোশুট করিয়ে রাখুন, আপনার বাবা, মায়ের। ভাল ফটো না থাকলে আপনার সমস্যা হবে। মা, বাবা তো সারাজীবন কারও থাকে না। ছবিই থেকে যাবে। ওটাই গুরুত্বপূর্ণ। ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট লাগলে বলবেন, আমি নম্বর দিয়ে দেব।”

গণেশ চতুর্থীতে নিজের ঠাকুরঘরের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেখানে গণপতির পাশাপাশি ঠাকুরের আসনে বাবা-মা ও শুধু বাবা সন্তু মুখার্জীর পুরানো দিনের ছবির একটি ফটোফ্রেম রেখেছেন অভিনেত্রী। সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন,”বাড়ির ঠাকুর। রোজই পুজো করি।

মা -বাবা রা তারাদের দেশে পাড়ি দিলে তাদের স্থান ঠাকুরের আসনেই।

আরও পড়ুন:Sweta-Swastika:স্লিভলেস পোশাক বিতর্কে শ্বেতাকে কটাক্ষ করেছিলেন স্বস্তিকা! পাল্টা জবাব দিতে ছাড়লেন না নায়িকা

সেদিন কে যেন একটা দারুন কথা বলল – ‘যখন মা, বাবারা চলে যায় তখন আমরা আরও দু’জন বাড়তি ভগবান পাই, যাঁরা শুধুই আমাদের নিজের।’

গণেশ চতুর্থী তে, গণেশ, জগন্নাথ, সরস্বতী, শিব, বুদ্ধ, বাবা মা সবার উদযাপন।”

আরও পড়ুন:Dev-Subhashree-Rana:শুভশ্রীকে করা দেবের মন্তব্য নিয়ে কি বলে বসলেন রানা সরকার?

কিন্তু সেটা নিয়েও নানান কুমন্তব্য শুনতে হচ্ছে অভিনেত্রীকে। যদিও সেই নেতিবাচক মন্তব্যের সপাট জবাব দিয়েছেন অভিনেত্রী।

 

Leave a Comment