Swastika Mukherjee:মা আসছে। আর মাত্র কিছু দিনের অপেক্ষা,সারা বছরের অপেক্ষর অবসান অবশেষে শেষ হতে চলেছে। চারিদিকে উৎসবের আমেজ। সারা কলকাতা সেজে উঠেছে রঙিন আলোয়। চারিদিকে রকমারি প্যান্ডেলের বাহার। আর এই মাঝেই হঠাৎ একি হল? আচ্ছা ভাবুন তো,ঠাকুর দেখতে গিয়ে যদি আপনার পছন্দের নায়িকাকে কাছে দেখতে পান বা পছন্দের কোনো নায়ক-নায়িকার বড় মূর্তিই এবারের দুর্গা মণ্ডপ, তাহলে কেমন হয়?
তেমনই এক ছবি শেয়ার করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। ছবিতে দেখা যাচ্ছে বাঁশ দিয়ে প্যান্ডেলের কাঠামো তৈরি হচ্ছে। আর সেখানে স্বস্তিকার বেশ বড় একটা মূর্তি। ভাবছেন কোথায় গেলে দেখা মিলবে? আসলে এই সব AI-এর কারসাজি। অভিনেত্রীর কোনো এক অনুরাগী স্বস্তিকার এমন ফটো শেয়ার করে নেন তাঁর সঙ্গে। আর সেটাই নিজের ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন,”একজন আমাকে এটা পাঠিয়েছে। হেসে মরে যাচ্ছি তখন থেকে।পুজো আসছে বলে কথা!’ সঙ্গে আরও জোড়েন যে তিনি খুব খুশি যে তাঁর পছন্দের লাল-সাদা শাড়িই এই এডিটেড ফোটোয় পরানো হয়েছে।”
আরও পড়ুন:Saswata Chatterjee:’দ্য বেঙ্গল ফাইলস’ নাম শুনতেই বেজায় চটলেন শাশ্বত চ্যাটার্জী,কী বললেন তিনি?
একদমই রাগ করেননি তিনি। বরং বেশ উপভোগ করছেন এই বিষয়টা। অনুরাগীদের সঙ্গে তাঁর এমন ব্যবহার মন কেড়েছে নেটিজেনদের।