Swikriti Majumder:জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার।
বর্তমানে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে ‘কলাবতী’র চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। তাঁর স্নিগ্ধ সাজ ও অভিনয় নজর কেড়েছে নেটিজেনদের। এর আগে ‘আলোর কোলে’, ‘মেয়েবেলা’, ‘খেলাঘর’ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। ‘খেলাঘর’ ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশন পর্দায় প্রথম আসা অভিনেত্রীর।
তবে এবার অভিনেত্রীর খোলস ছাড়িয়ে প্রযোজকের ভূমিকায় দেখতে পাওয়া যাবে তাঁকে। তিনি একা প্রযোজকের আসনে বসছেন না, জয়দীপ বন্দ্যোপাধ্যায় এবং গায়ক তথা সুরকার প্রাঞ্জল দাসের প্রযোজনা সংস্থা ইস্ট ইন্ডিয়া টকিজের সঙ্গে স্বীকৃতির কিলোহার্টস প্রযোজনা সংস্থার যৌথ প্রযোজনায় আসছে একটি নতুন মাইক্রো সিরিজ।
আরও পড়ুন:Sudip-Anindita:বউকে ‘হিংসুটে’ বলে দাবি করলেন অভিনেতা সুদীপ! কিন্তু কেন আচমকাই বললেন একথা?
সিরিজটির পরতে পরতে থাকবে রহস্য রোমাঞ্চে ভরপুর ও টানটান উত্তেজনা। জমজমাট থ্রিলার ঘরানার এই সিরিজ দেখতে পাওয়া যাবে কোন ওটিটি প্ল্যাটফর্মে? জি ফাইভ এবং বুলেট অ্যাপের ভারটিকাল মাইক্রো সিরিজের অন্যতম সিরিজ হতে চলেছে এই আসন্ন সিরিজটি। যদিও সিরিজটির নাম এখনও ঠিক হয়নি। এই সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ। চিত্রনাট্যকার সৌভিক কুন্ডু। গান এবং আবহ সঙ্গীতের দায়িত্ব রয়েছেন প্রাঞ্জল দাস।
অভিনয়ে দেখা যাবে সৌম্য বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, দেবপর্ণা পাল চৌধুরী এবং নবাগতা পুজিতাকে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, নবাগতা পূজিতা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং।
আরও পড়ুন:Dibyojyoti Dutta:আচমকাই স্টেজে কী করে বসলেন দিব্যজ্যোতি? অবাক নেটপাড়া
অভিনেত্রীর পাশাপাশি প্রযোজক হিসেবে স্বীকৃতি মজুমদারকে দর্শক কথাটা পছন্দ করেন তা এখন দেখার অপেক্ষায়।