‘Kothha’ Serial End:দেবীপক্ষেই শেষ হল ‘কথা-অগ্নি’র পথচলা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

‘Kothha’ Serial End:শেষ ‘কথা-অগ্নি’র পথচলা, আবেগঘন পোস্ট ‘কথা’ ওরফে সুস্মিতা দে’র

২০২৩ এর ডিসেম্বরে ‘কথা’র পথ চলা শুরু হয়েছিল। তারপর কিছু দিনের মধ্যেই ‘কথা-অগ্নি’ জুটি মানুষের মন জয় করে নেয়। গুহ পরিবারের আন্তরিকতা এবং একে অপরের পাশে থাকার যে গল্প তা দর্শকমহলে এক ভালো লাগার সৃষ্টি করেছিল। মন খারাপ পর্দার ‘গোবরদেবী’র ওরফে অভিনেত্রী সুস্মিতা দে’র।

নায়িকা নিজের সমাজমাধ্যমের পাতায় ‘কথা’র নানা ছবি ভাগ করে নিয়ে লেখেন,”কথাকলি গুহ- এই নামটা আমার মনে চিরকাল থাকবে… এটা আমাকে অগাধ ভালবাসা, সম্মান, খ্যাতি, আশীর্বাদ এবং আরও অনেক কিছু দিয়েছে… আমার জন্য আমার দর্শকদের ভালবাসা নিঃশর্ত… আমি এখানে একটা পরিবার পেয়েছি, আমাদের গুহ পরিবার… কথাকলি এবং এভি অনেক উত্থান-পতন দেখেছে কিন্তু তারা সবকিছু অতিক্রম করেছে, এভাবে আমরাও অনেক চড়াই-উতরাই দেখেছি… কিন্তু সব শুরুরই শেষ আছে আর সব শেষের পরই এক নতুন অধ্যায় শুরু হয়।”

আরও পড়ুন:‘Kothha’ serial:শেষ হচ্ছে ‘কথা’ ধারাবাহিক

এরপর নায়িকা ধন্যবাদও জানান গল্পের চরিত্রকে। লেখেন,”সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ কথাকলি গুহ… আপনাকে ধন্যবাদ পাচকমশাই আপনার মিস গোবরদেবীকে সহ্য করার জন্য। গুহ পরিবার, কায়দাকানুন, কথা-AV দেখিয়েছে সম্পর্কের গভীরতা, বলেছে ‘ভালোবাসার কথা’, তেলে-জলে মিশেই গেল, কী বলেন…??? আমাকে সমর্থন করার জন্য, আমাকে ভালবাসার এবং আমাকে শেখানোর জন্য আমার সম্পূর্ণ কথার টিমকে ধন্যবাদ।”

আরও পড়ুন:Naina Ganguly:ক্যামেরার সামনে কেঁদে ফেললেন নয়না গাঙ্গুলী,প্রমাণসহ একাধিক অভিযোগ আনলেন প্রেমিক টুবানের বিরুদ্ধে

এরপর নায়িকা সহঅভিনেতা সাহেব ভট্টাচার্য থেকে শুরু করে বাকি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষে লেখেন, “জয় মা আনন্দী, আমার গুহ পরিবারের সবাই কে ভালো রেখো… রাধে রাধে।”

1 thought on “‘Kothha’ Serial End:দেবীপক্ষেই শেষ হল ‘কথা-অগ্নি’র পথচলা”

  1. Maine asha nahin kiya tha itna jaldi serial khatm ho jayegi Maine socha nahin Sakta is tarah Se itna jaldi khatm nahin aana chahie I request u Kisi ka serial khatm hone ka decision Sahi nahin liya jitna bhi jo bhi bolata hai bolane do paddu Singh ek khatm Ho jaaye to ho jaaye aur ek serial jiske andar

    Reply

Leave a Comment