Anurager Chhowa:শেষ ‘সূর্য-দীপা’র ম্যাজিক, কী জানালেন অভিনেতা দিব্যজ্যোতি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Anurager Chhowa:”অনুরাগের ছোঁয়া’ ভারতের সেরা ১০ ধারাবাহিকের মধ্যে অন্যতম,রাহুলদা বলেন আমি ওঁর ভাইয়ের মতো…” পথচলা শেষ হল ‘সূর্য-দীপা’র, মন খারাপ ‘সূর্য’ ওরফে অভিনেতা দিব্যজ্যোতি দত্তর

‘সূর্য’ নামটা শুনলেই প্রথমেই মনে আসে পর্দার অভিনেতা দিব্যজ্যোতি দত্তর। এই চরিত্রের হাত ধরে কোমল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কখনও বিচ্ছেদ হয়েছে, আবার কখনও ভালোবাসার টানে এক হয়েছে এই জুটি। সব ঝড়ঝাপটা পেরিয়ে আবারও শেষের পর্বে মিল হল তাঁদের। শেষ হল ‘অনুরাগের ছোঁয়া’-এর সিজন ১। স্মৃতি হিসেবে রেখে গেল ‘সুদীপা’কে। এই ‘সুদীপা’র হাত ধরেই শুরু হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’-এর সিজন ২। সেখানে পর্দার ‘দীপা’ স্বস্তিকা ঘোষকে নতুন রূপে ‘সুদীপা’র চরিত্রে দেখা গেলেও ‘সূর্য’ দিব্যজ্যোতি দত্তকে আর দেখা যাবে না।

দীর্ঘ ৪ বছরের জার্নি শেষ দিব্যজ্যোতির। তবে কি বড়পর্দায় কাজের জন্যই এমন সিদ্ধান্ত? এতদিনের এই যাত্রা, কতটা মন খারাপ তাঁর,সবটাই জানালেন তিনি।

ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন সিজনের প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে ‘সূর্য’কে না দেখতে পেয়ে হতাশ দর্শকের একাংশ। অভিনেতা জানান,”সূর্য-দীপা’র জার্নি এতটাই ছিল। সেটা শেষ হল। নতুন প্রোমোয় দেখা গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ নতুন রূপে। সেখানে ‘সূর্য-দীপা’র পরবর্তী প্রজন্ম সুদীপা’র গল্প শুরু হচ্ছে। এবার মেগায় আমার খুব পছন্দের একজন অভিনেতা রাহুলদা (রাহুল মজুমদার) রয়েছেন। রাহুলদা বলেন আমি ওঁর ভাইয়ের মতো। আর সত্যি তাই। তিনি একজন দক্ষ অভিনেতাও। ফলে আমার বিশ্বাস আমাদের মেগা আবার হিট হবে।”

আরও পড়ুন:Madhumita Sarcar:আবারও ছোটপর্দায় তাক লাগানো চরিত্রে ফিরলেন মধুমিতা

তবে ‘সূর্য’ চরিত্রে ৪ বছর ধরে অভিনয় করেছেন তিনি। কোথাও গিয়ে কি মন খারাপ তাঁর? এই প্রসঙ্গে অভিনেতা জানান,”একটু না ভালোই মন খারাপ। আর এটা খুব স্বাভাবিকও। প্রায় ৪ বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। ওই টিমটার সঙ্গেই আমার দিনের বেশির ভাগ সময়টা কাটত। তাঁদের সঙ্গেই সবটা শেয়ার করে নিতাম, রাগ, দুঃখ, হাসি, কান্না। ফলে মন তো খারাপ হবেই। আমি বাইরে যতই ম্যাচিওর ভাবে সবটা সামনে নিই না কেন, আমার ভিতরে কী হচ্ছে সেটা তো আমি জানি।”

শুধু বাংলা নয়, ধারাবাহিকের দুনিয়ায় নানা রেকর্ড গড়েছে এই ধারাবাহিক। তিনি বলেন, “আমরা টানা এক বছর বেঙ্গল টপার ছিলাম। তাছাড়াও বাংলা ধারাবাহিকের ইতিহাসে প্রথম আমাদের মেগা ইংরেজিতে ডাবিং করে স্টার লাইফ আফ্রিকাতে চলে। ভারতীয় অনেক মেগাই চলে আফ্রিকায়। কিন্তু বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে ‘অনুরাগের ছোঁয়া’ই প্রথম। ২০২৩-এ একটা রিপোর্টে প্রকাশ্যে এসেছিল। সেখানে বলা হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ ভারতের সেরা ১০ ধারাবাহিকের মধ্যে অন্যতম।”

আরও পড়ুন:Sweta-Moumita:সবার সামনে কোন গোপন সত্যি তুলে ধরলেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী?

মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল নতুন কাজ নিয়ে ফিরছেন তিনি। রানা সরকার অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের সাথে দিব্যজ্যোতির একটি ছবি পোস্ট করেন যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে দিব্যজ্যোতি জানান,”রানাদা (রানা সরকার) পোস্ট করেন ওই ছবিটা। সেটা আমরাও শেয়ার করিনি। সেখান থেকেই এই খবরটা ছড়িয়ে পড়ে। তবে আমাদের নতুন কাজ আসবে কিনা তা নিয়ে কিছু বলাটা কঠিন এই মুহূর্তে। আসতেও পারে, আবার নাও পারে।”

Leave a Comment