‘Kothha’ serial:শেষ হচ্ছে ‘কথা’ ধারাবাহিক

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

শেষ হচ্ছে স্টার জলসার আরও এক টপার ধারাবাহিক

স্টুডিও পাড়ায় জোর গুঞ্জন শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’। মন ভাঙতে চলেছে অনেক দর্শকের। শেষ হল পথচলা ‘গোবরদেবী’ ও ‘পাঁচকমশাই’-এর রসায়ন। সবেমাত্র ধারাবাহিকের যোগ দিয়েছিল ছোট্ট দুই সদস্য। সেই খুশিতেই আনন্দে মেতে উঠেছিল গুহ পরিবার। কিন্তু সেই আনন্দে পড়ল ভাটা। আগামীকাল অর্থাৎ ২৭ সেপ্টেম্বর হতে চলেছে শেষ দিনের শুটিংয়। কদিন আগেই দুর্গাপূজার খুশিতে সেজে উঠেছিল গুহ পরিবার। আচমকাই এই খবর শুনে মন খারাপ তাঁর অনুরাগীদের। তাঁদের প্রিয় জুটিকে আর দেখা যাবে না পর্দায়। সম্ভবত টিআরপি কম থাকার কারণে শেষ হতে চলেছে ‘কথা’।

এছাড়াও স্টার জলসায় আবার নতুন মেগা ‘ও মোর দরদিয়া’ আসছে তা আগেই জানা গিয়েছিল। ধারাবাহিকের প্রোমোতে দেখা গিয়েছিল এই মেগার হাত ধরেই প্রায় ১০ বছর পর কামব্যাক করছেন পর্দার ‘বাহামনি’ রণিতা দাস। ধারাবাহিকে একজন নিম্নবিত্ত ঘরের গৃহবধূর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রনিতা দাসকে। রনিতার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন ফাহিম মির্জা। ধারাবাহিকে রনিতার বিপরীতে অভিনয় করবেন বিশ্বজিৎ ঘোষ। এই মেগা ৭ অক্টোবর থেকে সন্ধ্যে ৭টা থেকে সম্প্রচারিত হবে। সন্ধ্যে ৭টার স্লটে ‘কথা’ সম্প্রচারিত হতে দেখা যায়। তাই সেই মেগার জন্য এবার শেষের পথে ‘কথা-এভি’র জার্নি।

আরও পড়ুন:Sudip-Preetha:দূরে গিয়েও আবারও কাছাকাছি এলেন সুদীপ-পৃথা,তবে কি আবারও ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগল?

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল এক সময়ের বেঙ্গল টপার ‘গীতা এলএলবি’র শেষ দিনের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে।

Leave a Comment