Child Artist In Bengal:আহা কি আনন্দ! যেন চাঁদের হাট। ছোটো ছোটো খুদেদের কাণ্ড দেখে অবাক নেটপাড়া। বড়দের থেকেও কম কিছু নয় তারা। তাই বাচ্চা ভেবে অবহেলা করা তাঁদের একদমই উচিত নয়। অসাধারণ সংগীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করল তারা। পাঁচ খুদের মধ্যে কেউ বাজাচ্ছে মাউথ অর্গান,কেউ গিটার,কেউ তবলা,কেউ মেন্ডোলিন,কেউ শ্রীখোল।
তালে তালে ভেসে আসছে আহা কি আনন্দ আকাশে বাতাসে। প্রত্যেকেই নিজ নিজ কাজে পারদর্শী। অনবদ্য এই পরিবেশনায় মুগ্ধ গোটা নেটপাড়া। ছোট্ট খুদেদের এমন দূরদর্শিতায় মুগ্ধ তারা।
কিন্তু মাউথ অর্গান বাজানো ছেলেটিকে চিনতে পারছেন? ছোট্ট খুদের নাম শ্রীহান সামন্ত। মাত্র পাঁচ বছর বয়সেই মাউথ অর্গানের সুরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছিল মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরের বিবেকানন্দ পল্লির এই ছেলেটি। বাংলা ও হিন্দি সব ধরনের গানের সুর একটানা ১৫ মিনিট মাউথ অর্গানে পরিবেশন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে এই শিশু।
আরও পড়ুন:Prity-Rahul:মেয়ের কাণ্ড দেখে হতবাক মা! হঠাৎ কী করে বসল রাহুল-প্রীতির একমাত্র কন্যা?
ছোটো থেকেই সংগীতের প্রতি টান শ্রীহানের। সংগীতের যাত্রা তার শুরু হয়েছিল বাবা-মার হাত ধরেই। বর্তমানে জি বাংলার সোনার চ্যানেলে “জি বাংলা সোনার জলসাঘর” নামক একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছে শ্রীহান।
তবে নেটপাড়ায় শ্রীহান ও তার বন্ধুদের এইরকম এক যুগ্ম পরিবেশন মন কেড়েছে নেটিজেনদের। ছোটো ছোটো বাচ্চাদের মন ছুঁয়ে যাওয়ার মতো পারফরম্যান্স বলছেন তারা।