Zubeen Garg:গায়ক জুবিন গর্গের মৃ’ত্যু’কে ঘিরে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ৫২ বছর বয়সি জুবিনের অকাল প্র’য়া’ণে সারা দেশ ও বিশেষ করে অসমের বাসিন্দারা ভে’ঙে পড়েছেন। তাদের প্রিয় গায়কের মৃ’ত্যু তারা কিছুতেই মেনে নিতে পারছে না।
গায়কের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামীর বয়ানে উঠে আসছে নতুন মোড়। শেখর জ্যোতি গোস্বামী অ’ভি’যো’গ করেছেন যে, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত তাঁকে বি’ষ প্র’য়ো’গ করে হ’ত্যা করেছেন। এবং ঘটনাটিকে দুর্ঘ’ট’না হিসাবে আড়াল করার চেষ্টা করেছেন। জুবিন একজন প্রশিক্ষিত সাঁতারু ছিলেন। তিনি তাঁকে এবং সিদ্ধার্থকেও সাঁতার শিখিয়েছিলেন। তাই ডুবে গিয়ে তাঁর মৃ’ত্যু হওয়া সম্ভব নয়।
শেখর জ্যোতি গোস্বামী আরও জানান,দু’র্ঘ’ট’না’র দিন ইয়টে ঘুরতে যাওয়ার সময় সিদ্ধার্থ নাকি জোর করে ইয়টের চালকের কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে নেন, যার ফলে মাঝসমুদ্রে সেটি ভ’য়ংক’রভাবে দুলতে থাকে এবং সকলের প্রা’ণ ঝুঁকির মুখে পড়ে।সিদ্ধার্থ আসাম অ্যাসোসিয়েশন (সিঙ্গাপুর)-এর সদস্য এবং এনআরআই তন্ময় ফুকনকে স্পষ্টভাবে বলেছিলেন, “ড্রিঙ্কসের ব্যবস্থা তুমি করবে না, আমিই দেব।”
আরও পড়ুন: Zubeen Garg:সাঁতরে নিরাপদ জায়গায় আসতে চেয়েছিলেন! জুবিন গর্গের শেষ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল!
যখন জুবিনের মুখ এবং নাক দিয়ে ফেনা বেরোচ্ছিল। তখন নাকি সিদ্ধার্থ সেটিকে ‘অ্যাসিড রিফ্লাক্স’ বলে দাবি করেন এবং সকলকে বলেন যে চিন্তার কিছু নেই। সেই সময় চিকিৎসক ডেকে আনার বদলে সিদ্ধার্থের এই আচরণই নাকি জুবিনের অ’কা’ল মৃ’ত্যু ঘ’টা’য়।