‘Ganoshotru’:আসছে হাড়হিম করা থ্রিলার সিরিজ ‘গণশত্রু’

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

‘Ganoshotru’:বাংলা জি ফাইভে আসছে থ্রিলার সিরিজ ‘গণশত্রু’। এককালের বাংলার কুখ্যাত অপরাধীদের নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। পরিচালনার দায়িত্বে রয়েছেন পাঁচ নির্দেশক – মধুরা পালিত, শমীক রায়চৌধুরী, অভিরূপ ঘোষ, শ্রীমন্ত সেনগুপ্ত, সায়ন দাশগুপ্ত। এই সিরিজে উঠে আসবে পাঁচজন সমাজবিরোধী মানুষের গল্প। চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ(Rudranil Ghosh), পাওলি দাম(Paoli Dam), সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, আয়ুষ দাস(Ayush Das), পারমিতা মুখোপাধ্যায়।

অত্যন্ত সাধারণ জায়গা থেকে উঠে আসা এই ব্যক্তিরা, পরে সামাজিক শোষণ এবং আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে, জনগণ এবং পুলিশের কাছে সবচেয়ে কুখ্যাত ব্যক্তিত্বে পরিণত হন। বাংলার সবচেয়ে ভ’য়’ঙ্ক’র অপ’রাধীদে’র উত্থান, রাজত্ব এবং পতনের বর্ণনা দেওয়া হবে এই সিরিজে।

ত্রৈলোক্যতারিণী দেবী,একজন মহিলা মা’ফি’য়া,সিরিজে এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাওলি দামকে। ব্রিটিশ আমলে কলকাতা শহরে একের পর এক নারীহত্যা করে কু’খ্যা’ত হয়েছিল তিনি। গয়নার লোভে, যৌ’ন’ক’র্মী’র বেশে খু’ন করত সে। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’-এ উল্লেখ পাওয়া যায় ত্রৈলোক্যের।

আরও পড়ুন:Sriparna Roy:”আমরা ইমোশান বে’চে খাই! মা হাসপাতালে ভর্তি,আমি শুটিং করছি,হাসপাতালে বসেই স্ক্রিপ্ট মুখস্ত করেছি…” মায়ের চলে যাওয়ার ক’ষ্ট নিয়েই শুটিং করেন শ্রীপর্ণা! অতীতের পুরানো স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী

হুব্বা শ্যামল,এই চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ। একজন উ’গ্র গ্যাং’স্টা’র।

চেনম্যানের চরিত্রে রয়েছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়। তিনিও একজন সিরিয়াল কি’লা’র। কিশোর সজল বারুই-এর চরিত্রে আয়ুষ দাস। যে নিজের পরিবারের সদস্যদের খু’ন করে হাজতবাস করেছিল।

রশিদ খানের চরিত্রে অভিনয় করেছেন সুব্রত দত্ত। বউবাজার বি’স্ফো’র’ণে’র পাণ্ডা রশিদ খানের গল্প উঠে আসবে এই থ্রিলারে।

আরও পড়ুন:Ratnapriya Das:নায়িকা থেকে পার্শ্ব চরিত্রে কাজের অফার! ফিরছেন অভিনেত্রী রত্নাপ্রিয়া দাস

‘গণশত্রু’-তে অভিরূপ ঘোষ ‘দ্য চেনম্যান’-এর ট্র্যাকটি পরিচালনা করেছেন। এই সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন মধুরা পালিত। যিনি ‘ত্রৈলোক্যতারিণী দেবী’র ট্র্যাকটি পরিচালনা করেছেন। সায়ন দাশগুপ্ত ‘রশিদ খান’-এর ট্র্যাকটি পরিচালনা করেছেন। শমীক রায়চৌধুরী ‘সজল বারুই’-এর ট্র্যাকটি পরিচালনা করেছেন এবং শ্রীমন্ত সেনগুপ্ত, যিনি ‘হুব্বা শ্যামল’-এর ট্র্যাকটি পরিচালনা করেছেন।

আরও পড়ুন:Naina Ganguly:”দিনের পর দিন শারীরিক নির্যাতনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি…” প্রকাশ্যে নাম ও পরিচয় ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন!বিস্ফোরক মন্তব্য ‘চরিত্রহীন’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেত্রী নয়না গাঙ্গুলির

বাংলা জি ফাইভে, ৩১ অক্টোবর মুক্তি পেতে চলেছে সিরিজটি। যার প্রযোজনায় আছে বাংলা টকিজ।

Leave a Comment