Baby Bump Controversy:’মাতৃগর্ভের থেকে পবিত্র স্থান আর কিছু হতে পারে না!….’বেবিবাম্পে মা দুর্গা আঁকালেন গর্ভবতী এক নারী,ভিডিয়ো ভাইরাল হতেই হইচই

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Baby Bump Controversy:’মাতৃগর্ভের থেকে পবিত্র স্থান আর কিছু হতে পারে না! তাই সেই স্থানে মায়ের প্রতিচ্ছবি কোনো ভুল বার্তা হতেই পারে না!’

বেবিবাম্পে মা দুর্গা আঁকালেন গর্ভবতী এক নারী,ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় হইচই

কদিন ধরেই সমাজমাধ্যম জুড়ে একটা বড় বিতর্কের ঝড় উঠেছে। ইনফ্লুয়েন্সার সোহিনী গাঙ্গুলী সি সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম দিলেও,গর্ভেই মারা যায় তাঁর সন্তান। তারপর থেকেই ডাক্তারের সঙ্গে রেষারেষি শুরু হয় সোহিনী ও তাঁর পরিবারের। দুই পক্ষই প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত। সন্তানকে হারানোর মাঝেই নানান মানুষ নানানভাবে কটাক্ষ করে চলেছেন সোহিনীকে। মাসখানেক আগে সোহিনী বেবিবাম্পে জগন্নাথ দেবের ছবি এঁকেছিলেন। যা ভাইরাল হয়েছিল সেই সময়। সেই প্রসঙ্গ টেনে এনে নেটিজেনরা বলেছেন,’বেবিবাম্পে জগন্নাথ দেবের মুখ আঁকা, ঠাকুর পাপ দিয়েছেন।’

আরও পড়ুন:Ahona-Sohini:”মেয়েরাই ওকে বেশি কাঠগড়ায় দাঁড় করাচ্ছে…কোনও মা চায় না তার সন্তানের ক্ষতি হোক…” ট্রোলের জবাব দিয়ে সোহিনীর পাশে দাঁড়ালেন অহনা

এদিকে এই বিতর্কের মাঝেই নতুন করে আলোচনায় উঠে আসে এক মেকআপ আর্টিস্ট। নাম প্রিয়াঙ্কা দাস। রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সবার কাছে। এই প্রিয়াঙ্কাকে এক গর্ভবতী নারীর বেবিবাম্পে আঁকতে দেখা গেল মা দুর্গার মুখ। যদিও গর্ভবতী মহিলাটির পরিচয় সামনে আনা হয়নি, তবে এবারেও রেগে আগুন নেটপাড়া। তবে সেসবে পাত্তা দিতে রাজি নন প্রিয়াঙ্কা। সমাজমাধ্যমের পাতায় ভিডিওটি পোস্ট করে সোহিনী গাঙ্গুলীর প্রসঙ্গ টেনে ক্যাপশনে লেখেন,’এই ২০২৫-এ এসে দাঁড়িয়ে মানুষ বলছে, নজর এর জন্য একটা মা তাঁর সন্তানকে কোলে পাওয়ার আগেই সে মারা যাচ্ছে, গর্ভাবস্থায় পেটে জগন্নাথ এর ছবি এঁকেছিল বলে, ঠাকুর পাপ দিয়েছে,, কি সুন্দর ব্যাখ্যা..!!!

দশটা মাস কি কি সহ্য করতে হয়, এবং কত স্বপ্ন দেখে একজন মা তার আগত সন্তানকে নিয়ে। অবশ্যই হবু বাবাও, বাড়িতে পোষ্য কুকুর-বিড়াল মারা গেলেও আমরা স্থানু হয়ে যাই, আর একজন মায়ের কোল ভরার আগেই, খালি হয়ে গেলে কী হয় ভাবলেও কাঁটা দেয়! কালিমা না ছিটিয়ে, মিথ্যে সহানুভূতি না দেখিয়ে, ঈশ্বরকে ডাকুন যাতে সোহিনীদি এই ফেজটা কাটিয়ে উঠতে পারে, আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে…’! তার এই কাজের অনেকে সমালোচনাও করেছেন। তিনি ভুল করেছেন না ঠিক তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে।

আরও পড়ুন:Rupsa-Sohini:”একজন মেয়ে হিসেবে আমার লজ্জা করে…একজন মেয়ে বা মা হয়ে কীভাবে অন্য একটি মাকে কুরুচিকর মন্তব্য করছে…”, কাদের উদ্দেশ্যে হঠাৎ এমন বিরূপ মন্তব্য করলেন রূপসা

প্রিয়াঙ্কার করা পোস্টে এক নেটিজেন লেখেন, ‘আপনাদের একটুও ভয় লাগে না? কেন এসব করেন? ঈশ্বরকে মনে রাখুন, ভক্তি রাখুন, ভালোবাসা রাখুন তাতেই দেখবেন মা-সন্তান সুস্থ থাকবে। ভগবানকে মনে থেকে পেটে নামিয়ে আনবেন না। এগুলো উচিত না। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, এমনিতেই উনি ভালো রাখবেন, তার জন্য এসব করার দরকার পরে না।’

ট্রোলারকে উদ্দেশ্য করে প্রিয়াঙ্কা বলেন, ‘মাতৃগর্ভের থেকে পবিত্র স্থান আর কিছু হতে পারে না! তাই সেই স্থানে মায়ের প্রতিচ্ছবি কোনো ভুল বার্তা হতেই পারে না!’

Leave a Comment