Jeetu Kamal:”আবারও প্যাঁচে ফেলার ফাঁদ বুনছে…ময়দান ছাড়ছি না বন্ধু…”,কাকে উদ্দেশ্য করে নতুন পোস্ট জিতুর? জল্পনা তুঙ্গে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Jeetu Kamal:”আবারও প্যাঁচে ফেলার ফাঁদ বুনছে…ময়দান ছাড়ছি না বন্ধু…”,কাকে উদ্দেশ্য করে নতুন পোস্ট জিতুর? জল্পনা তুঙ্গে

বর্তমানে টেলিভিশন পর্দার অতি জনপ্রিয় মুখ জিতু কমল। ছোটপর্দা থেকে বড়পর্দা সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। সব চরিত্রে সাবলীলভাবে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন তিনি। দর্শকদের ভালোবাসায় এখন তিনি অডিয়েন্স স্টার। বরাবরই স্পষ্টবাদী তিনি। অন্যায়ের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ করতে ছাড়েন না অভিনেতা।

বর্তমানে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয় করছেন জিতু। কিছুদিন আগে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে। তবে সেসব এখন অতীত সহঅভিনেত্রীর সঙ্গে ঝামেলা মিটেছে তাঁর। কিন্তু বিপদ কেটেও যেন কাটছে না অভিনেতার। একের পর এক এক লাগাতার আক্রমণ করা হচ্ছে তাঁর উদ্দেশ্যে।

প্রায়শই সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করে থাকেন তিনি, যা নিয়ে মাঝেমধ্যেই তৈরি হয় বিতর্ক। সম্প্রতি অভিনেতার একটি নতুন পোস্ট ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে জিতু কমল লেখেন,”কিছুদিন যাবৎ আমি লক্ষ্য করছি, সোশ্যাল মিডিয়াতে এবং সাক্ষাৎকারে বহু সংখ্যক মানুষ আমাকে দ্যা অডিয়েন্স স্টার বলে সম্বোধন করছে। এর মানে কি জানা না থাকলেও, ভালোই লাগছে। ভনিতা করে তো লাভ নেই, সত্যি ভালো লাগছে।
ভালো লাগছে কারণ ‘দ্যা অডিয়েন্স স্টার’ নাম কেনা অথবা আমার PR দের দেওয়া নয়। দর্শকদের দেওয়া, তারা যদি আমায় ৩-৪ অক্ষরের গালিও দেয় সেটাও আমি মাথায় করে রাখবো। তাদের ছাড়া আমার কোনও অস্তিত্ব নেই ছিল না থাকবেও না।
জানি, গাত্রদাহে কিছু মহামানব আবারও প্যাঁচে ফেলার ফাঁদ বুনছে। বুনুন। আমি এবং আমরা তৈরি। ময়দান ছাড়ছি না বন্ধু। ধন্যবাদ আমার দর্শক। জয় মহাকাল।”

আরও পড়ুন:Sweta Bhattacharya:শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌমি পলের

কাকে উদ্দেশ্য করে শেষের কটা লাইন লিখলেন জিতু?সেটা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আবার কার সঙ্গে সমস্যা তৈরি হতে চলেছে? নাম না করে কাকে এই কথাগুলি বললেন তিনি?

Leave a Comment