Zubeen Garg:’অভিযুক্তকে ছাড়তে বলছেন?’ জুবিনের স্ত্রীকে কটাক্ষ!
গায়কের মৃত্যুর দু’দিনের মাথায় সমাজমাধ্যমে একটি ভিডিয়ো করে গরিমা অনুরোধ করেন, “জুবিনের শেষযাত্রায় দয়া করে সিদ্ধার্থকে শামিল হতে দিন। সিদ্ধার্থের ব্যাপারে কেউ খারাপ কিছু ভাববেন না। ওঁকে জুবিন নিজের ভাইয়ের মতো দেখত। ভবিষ্যতে আমার সিদ্ধার্থের সাহায্যের প্রয়োজন পড়বে। ওকে ছাড়া আমি এই পরিস্থিতি সামলে উঠতে পারব না।”
যাতে জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ, গায়কের শেষকৃত্যে থাকতে পারেন সেই নিয়েই এই ভিডিয়ো পোস্ট করার পরেই তাঁর দিকে ধেয়ে আসতে থাকে কটাক্ষ।
নেটিজেনদের দাবি,স্বামীর জন্য শোকাতুর না হয়ে, কীভাবে এই মুহূর্তে আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে কথা বলছেন?
আরও পড়ুন:Zubeen Garg:সাঁতরে নিরাপদ জায়গায় আসতে চেয়েছিলেন! জুবিন গর্গের শেষ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল!
একজন নেটিজেন লেখেন, ‘খুব অদ্ভুত লাগছে। দু’দিন আগে স্বামী মারা গেলেন। আর ইনি শোকপ্রকাশ না করে সমাজমাধ্যমে এসে কথা বলছেন আর অভিযুক্তদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। কিছু রহস্য নিশ্চয়ই রয়েছে।’
অনেকের দাবি, আপ্তসহায়ক চাপ দিয়ে গরিমাকে এই ভিডিয়ো পোস্ট করতে বাধ্য করেছেন। আবার অনেকেই দাবি করছেন, ‘স্ত্রী হিসেবে জুবিনকে বাধা দেওয়া উচিত ছিল। স্বামী যখন অসুস্থ, তাঁর সঙ্গে কেন একজন নার্সকে পাঠালেন না?’