Naina Ganguly:”দিনের পর দিন শারীরিক নির্যাতনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি…” প্রকাশ্যে নাম ও পরিচয় ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন!বিস্ফোরক মন্তব্য ‘চরিত্রহীন’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেত্রী নয়না গাঙ্গুলির

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Naina Ganguly:”দিনের পর দিন অ’ত্যা’চা’র, শারীরিক নি’র্যা’তনে আমি মান’সিক’ভাবে ভেঙে পড়েছি…” বিস্ফোরক মন্তব্য ‘চরি’ত্র’হীন’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেত্রী নয়না গাঙ্গুলির,প্রকাশ্যে নাম ও পরিচয় ফাঁস করে দেওয়ার হু’ম’কি দিলেন!

বলিউড এবং টলিউডে কাজ করেছেন অভিনেত্রী নয়না গাঙ্গুলি। এছাড়াও তেলুগু,কন্নড় এবং হিন্দি ছবিতেও কাজ করেছেন নয়না। বিশেষ করে ‘চরিত্রহীন’ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকমহলে একসময় বিপুল জনপ্রিয়তা পান অভিনেত্রী। হঠাৎ করেই প্রায় তিন বছর কেন বিনোদন জগৎ থেকে দূরে এই অভিনেত্রী? কেরিয়ারের ব্যস্ততম সময়ে কেন আড়ালে চলে গেলেন নয়না?

তবে হঠাৎই তাঁর এক পোস্টে হুলুস্থূল নেটদুনিয়া। সম্প্রতি নিজের প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। প্রকাশ্যে নাম ও পরিচয় ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছেন। তিনি লেখেন,”কিছু ব্যক্তিগত বিষয় এবার আপনাদের জানানোর সময় এসেছে। তিন বছর ধরে আমি কোনো মাধ্যমেই সেভাবে আর কাজ করিনি। কাজ না করার কারণটা ভীষণ ব্যক্তিগত ছিল। তবে এবার বাধ্য হলাম সামনে আসতে। কলকাতার এক কোরিওগ্রাফারের সঙ্গে শেষ কিছু বছর আমি সম্পর্কে ছিলাম। কিন্তু এবার এই প্রেম ও ভালোবাসা সম্পর্কে থাকার মাশুল গুনতে হচ্ছে। দিনের পর দিন অত্যাচার, শারীরিক নির্যা’তনে আমি মানসিকভাবে ভে’ঙে পড়েছি। এবং আর্থিক ক্ষ’তির সম্মুখীন হয়েছি। এবার তাঁর নাম ও পরিচয় আপনাদের সামনে আনতে চলেছি।”

আরও পড়ুন:Sayak Chakraborty:পারিবারিক বিনোদন চ্যানেলে এই দৃশ্য! দেখানো হল ‘সম’কামি’তা’। প্রশ্নের মুখে সায়কের চরিত্র! এই দৃশ্য কতটা গ্রহণযোগ্য! কী বলছেন দর্শক?

ছিপছিপে চেহারার পরিবর্তে বেড়ে গিয়েছে ওজন। এসেছে মুখের পরির্বতন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন,”তিন বছর আমি সবকিছু থেকে দূরে ছিলাম। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা আমার একেবারেই পছন্দ নয়। তবে এটুকু বলতে পারি ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। নতুন কাজ সবে শুরু করেছি, আশা করি খুব তাড়াতাড়ি জানাতে পারব।” অপরদিকে টলিপাড়ার অন্দরের খবর প্রেমঘটিত কারণে এই তিন বছর অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন নয়না।

Leave a Comment