Govinda:”সবকিছুই সীমার মধ্যে থাকা উচিত…বাবা কি সত্যিই পরকীয়ায় জড়িয়েছেন?”— গোবিন্দা-সুনীতার ডিভোর্স জল্পনায় প্রথমবার মুখ খুললেন মেয়ে টিনা আহুজা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Govinda:বলিউডে সম্পর্ক ভাঙা বা ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নতুন কিছু নয়। তবে সম্প্রতি প্রবীণ অভিনেতা গোবিন্দা (Govinda) এবং তাঁর স্ত্রী সুনিতা আহুজা (Sunita Ahuja)-র বৈবাহিক সম্পর্ক নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তা এখন প্রায় প্রতিদিনই শিরোনামে জায়গা করে নিচ্ছে। বেশ কিছুদিন ধরেই তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিনোদন জগত সব জায়গাতেই চলছে জোর আলোচনা। এই বিতর্কে এবার সরাসরি প্রতিক্রিয়া জানালেন তাঁদের মেয়ে টিনা আহুজা (Tina Ahuja)।

গত কয়েক সপ্তাহ ধরে নানা সূত্রে দাবি করা হচ্ছিল, গোবিন্দা এবং সুনীতা আহুজার দাম্পত্য সম্পর্কে নাকি গুরুতর সমস্যা তৈরি হয়েছে। এমনকি তাঁদের বিচ্ছেদের সম্ভাবনাও নাকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই জল্পনার মাঝেই সামনে আসে আরেকটি বিস্ফোরক অভিযোগ সুনীতার দাবি, গোবিন্দা নাকি এক তরুণী অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। যদিও অভিযোগ তুললেও তিনি এই পরিস্থিতির দায় অনেকটাই সেই তরুণীর দিকেই ঠেলে দিয়েছেন। তবু তাঁর বক্তব্যে যে অভিমান এবং ক্ষো’ভ রয়েছে, তা স্পষ্ট।

এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া নিয়ে আগ্রহও বাড়ছিল। অবশেষে এই বিষয়ে কথা বললেন তাঁদের মেয়ে টিনা আহুজা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি সরাসরি ডিভোর্স প্রসঙ্গ বা পরকীয়ার অভিযোগ নিয়ে খুব বিস্তারিত কিছু না বললেও পরিবারের গত কয়েক বছরের পরিস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
টিনা বলেন, “আমরা মহিলারা অনেক সময় অন্যদের জন্য এতটাই পরিশ্রম করি যে নিজেদের কথা ভাবার সময়ই পাই না। তাই আমি আমার মহিলার জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলাম।” তাঁর এই মন্তব্য মূলত মাকে কেন্দ্র করেই ছিল বলে মনে করছেন অনেকেই।
পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে টিনা আরও জানান, গত দুই বছর তাঁদের পরিবারের জন্য মোটেই সহজ ছিল না। তাঁর কথায়, “গত দুই বছর আমাদের জন্য খুব একটা ভালো কাটেনি। এই সময়ের মধ্যে অনেক উত্থান-পতন হয়েছে।” যদিও তিনি স্পষ্টভাবে সমস্যার কারণ উল্লেখ করেননি, তবু তাঁর বক্তব্য থেকেই বোঝা যায় যে পরিবারটি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছে।

এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টিনা তাঁর মা সুনীতা আহুজাকে একটি বিশেষ উপহারও দিয়েছেন বলে জানান। এই প্রসঙ্গ উঠতেই সুনীতা নিজেও নিজের অনুভূতির কথা খোলাখুলি প্রকাশ করেন।
সুনীতা বলেন, জীবনে সবকিছুরই একটা সীমা থাকা দরকার। এতদিন তিনি নিজের দায়িত্ব পালন করেছেন, কিন্তু এখন তিনি নিজের জন্যও বাঁচতে চান। তাঁর কথায়, “সবকিছুই সীমার মধ্যে থাকা উচিত। আমি আমার সমস্ত দায়িত্ব পালন করেছি। কিন্তু এখন আমি নিজের জন্য বাঁচতে শুরু করেছি। আমি আরও বেশি কিছু পাওয়ার যোগ্য।”
এই মন্তব্যে তাঁর দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ক্লান্তি এবং নিজের জন্য নতুন করে ভাবার ইচ্ছা দুটোই যেন স্পষ্ট হয়ে উঠেছে।

আরও পড়ুন:Arun Banerjee:“বিয়ে মানে দাসী আনা? “আজ থেকে তুমি আমার গোত্রের নও..কন্যাদান মানে মেয়েকে দান” সাথে “…শিক্ষা ডিপার্টমেন্টেও ঘুষ !” – সমাজের রীতি ও দুর্নীতিতে একসাথে বিস্ফোরক অরুণ ব্যানার্জী

মেয়ের উদ্দেশ্যে কথাও বলেন সুনীতা। তিনি বলেন, “যশ আর তুমি অনেক বড় হয়ে গিয়েছ।” এই কথার জবাবে টিনা মাকে আশ্বাস দিয়ে বলেন, মানুষের নিজের উপর আস্থা রাখা খুবই জরুরি। তাঁর মতে, অনেক সময় মানুষ অন্য কারও প্রতি এতটাই আবেগী হয়ে পড়ে যে নিজের অস্তিত্বকেই ভুলে যায়।
এই পারিবারিক কথোপকথন অনেকের কাছেই ইঙ্গিতপূর্ণ মনে হয়েছে। কারণ, একই সময়ে যখন গোবিন্দা-সুনীতার সম্পর্ক নিয়ে বিতর্ক তুঙ্গে, তখন তাঁদের এই বক্তব্যগুলোকে ঘিরে নানা ব্যাখ্যা উঠে আসছে।
অন্যদিকে, পরকীয়ার অভিযোগ নিয়ে কিছুদিন আগে নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন গোবিন্দা। তিনি বলেন, সুনীতা যে তরুণী অভিনেত্রীর নাম উল্লেখ করেছেন যার নাম কোমল তাঁকে তিনি ধন্যবাদ জানাতে চান। কারণ এত বিতর্কের মধ্যেও সেই তরুণী এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

গোবিন্দার কথায়, “সুনীতা যে কোমল নামে মেয়েটির কথা বলেছে, তাকে আমি ধন্যবাদ জানাই। কারণ সে এখনও চুপ আছে। এতে আমি নিজেকে নিরাপদ বোধ করছি। আজকালকার তরুণরা তো অনেক সময় কারও সম্পর্কে কিছু বলার আগে ভাবেও না।”
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও তিনি প্রতিক্রিয়া দেন। গোবিন্দা দাবি করেন, তাঁর দীর্ঘ ক্যারিয়ারে বহু অভিযোগ উঠেছে, কিন্তু কোনো নায়িকা কখনও বলতে পারবেন না যে তিনি কাউকে হয়রানি করেছেন বা অশ্লীল ভাষা ব্যবহার করেছেন।
তিনি আরও বলেন, সুনীতা যেভাবে বিভিন্ন জায়গায় নাম উল্লেখ করে কথা বলছেন, তার ফলে ভবিষ্যতে কোনো তরুণ অভিনেত্রী হয়তো তাঁর সঙ্গে কাজ করতে ভয় পেতে পারেন। এমন পরিস্থিতির জন্য তিনি ক্ষমাও চেয়েছেন।

আরও পড়ুন:Kanchan-Sreemoyee:“দোলে মাম্মা বুড়ি পেটে এসেছিল…”- কটাক্ষের মাঝেই সন্তানের জন্ম প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ বার্তা শ্রীময়ীর?

এই পুরো বিতর্কে টিনার আগে পরিবারের আরও কয়েকজন সদস্য প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, পরিবার চায় গোবিন্দা এবং সুনীতার মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যাক এবং তারা আবার আগের মতো একসঙ্গে থাকুক।
বলিউডের এই বহুচর্চিত দম্পতির ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন এখন অনেকটাই জনসমক্ষে চলে এসেছে। যদিও এখনো পর্যন্ত তাঁদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিচ্ছেদের ঘোষণা করা হয়নি, তবু পরিস্থিতি যে অস্বস্তিকর তা অস্বীকার করার উপায় নেই।
পরিবারের সদস্যরা অবশ্য এখনও আশাবাদী। তাঁদের আশা, এত বছরের সম্পর্কের ভিত এত সহজে ভেঙে যাবে না। শেষ পর্যন্ত হয়তো সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে এই সম্পর্ক। তবে ততদিন পর্যন্ত গোবিন্দা-সুনীতা বিতর্ক যে আলোচনার কেন্দ্রেই থাকবে, তা বলাই যায়।

Leave a Comment