Tonni Laha Roy:”এতদিনে আমি চুপচাপ ছিলাম তারই জন্য, হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে…” কিসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী তন্বী লাহা রায়?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Tonni Laha Roy:টেলিভিশন জগতের পরিচিত মুখ তন্বী লাহা রায়। ধারাবাহিকে ইতিবাচক থেকে নেতিবাচক চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি। একসময় টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছিল রাজদীপ গুপ্তের সঙ্গে স’ম্প’র্কে রয়েছেন অভিনেত্রী তন্বী লাহা রায়। মাঝে মধ্যেই তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখলে একসাথে তাঁদের নানান মুহূর্তের ছবি দেখা যেত। কিন্তু হঠাৎই থমকে যায় সেসব। একে অপরকে আনফলো থেকে সব ছবি ডিলিট করে দেন তাঁরা। যদিও কী কারণে তাঁদের সম্পর্ক ভে’ঙে যায় তা জানা যায়নি। তবে এর মাঝেই আবার নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। এমনকি ছবিও শেয়ার করে নিয়েছেন তিনি।

একটি ভিডিওর মাধ্যমে নিজের মনের মানুষের কথা জানালেন অভিনেত্রী। তিনি বলেন, “এত রাত্রে ভিডিও করার একটাই কারণ। আমাকে একজন পাগলের মতো জ্বা’লা’চ্ছে। এত রাতে খুব বিরক্ত করে চলেছে। এমনকি আজ সকাল থেকেই বিরক্ত করে চলেছে, শুধু সকাল থেকে বলে নয় বেশ কয়েকদিন ধরেই জ্বা’লা’চ্ছে। জ্বা’লা’চ্ছে কী কারণে? এইটা বলছে যে, সবাইকে জানাতে যে আমার বয়ফ্রেন্ড আছে। ভালো, সে কিন্তু ভুল কিছু বলছে না। হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে। এমনকি সে নিজেই বলছে এই ভিডিওটা করতে। আমি সিঙ্গেল নই। আমার যে বয়ফ্রেন্ড সে এখন বলছে সকলকে জানিয়ে দিতে যে আমার বয়ফ্রেন্ড আছে। সে আমার জীবনে আছে আর কি। তো অনেক হয়েছে লুকিয়ে রাখা। সে আমাকে চ্যালেঞ্জ করেছে যে আজকেই সকলকে জানিয়ে দিতে এবং আমার জানাতে কোনো স’ম’স্যা নেই। এতদিন আমি চুপচাপ ছিলাম তারই জন্য। কারণ সে তার ব্যাপারে আমাকে কাউকে বলতে বারণ করেছিল। তো সে যদি চায় এই ভিডিওতে আসতে পারে, সে নিজের নামও জানাতে পারে, আমার কোনো সমস্যা নেই। আর সে যখন আমাকে চ্যালেঞ্জ করেছে আমার মনে হয় তার নামটা বলা উচিত। আমি জানি না এতদিন কিসের ভয়ে নাম লুকিয়ে ছিল। আমি তো বলে দিতে চেয়েছিলাম। যাই হোক আজকে সেই বলে দেওয়ার দিনটা এসেছে। তোমাদের সকলের সামনে বলব এবং এখন আমি তার সাথেই আছি। যদি তার মত থাকে আমি তাকে দেখাতে পারি।”

আরও পড়ুন:Sudip Sarkar:’ফুলকি’র সময় আমি বাবা হয়েছিলাম কিন্তু দু’র্ভা’গ্য’ব’শ’ত আমার বাবা আমাদের ছেড়ে চলে গেলেন…”, ‘ফুলকি’ শেষ হতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন সুদীপ সরকার, কী জানালেন তিনি?

তারপরই অভিনেত্রীকে তাকে জিজ্ঞেস করতে দেখা যায়। অভিনেত্রী বলেন “তুমি কি ভিডিওতে আসবে?” তারপর বলেন, দোষ, গুণ সবার আছে। আমার বয়ফ্রেন্ডেরও আছে। আমি তাকে সত্যি খুব ভালোবাসি। দোষ ভুলে গিয়ে ভালোবাসি। কিন্তু আমার বয়ফ্রেন্ডের একটাই সমস্যা। সেই সমস্যাটা হল আমার বয়ফ্রেন্ডের দাঁত ভে’ঙে গেছে।”

আরও পড়ুন:Chirodini Tumi Je Amar:’বাবা-মেয়ে লাগছে দু’জনকে, একদম মানাচ্ছে না এই মেয়েটাকে…’ নতুন ‘অপর্ণা’কে দেখেই বেজায় চটলেন দর্শক, ‘দিতিপ্রিয়ার জায়গা কেউ নিতে পারবে না, কে এই শিরিন!’ বয়কটের ডাক নতুন অপর্ণা’কে

তারপরই বয়ফ্রেন্ডের দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখান। দেখা যায় একটি বাচ্চা ছেলে। আর অভিনেত্রী এতক্ষণ মজারছলেই এসব কথা বলছিলেন। তাঁর গাল টিপে দিয়ে অভিনেত্রী বলেন, “এটাই হল আমার বয়ফ্রেন্ড। আর যার কথা আমি সত্যি, এতক্ষণ ধরে তোমাদের বলছিলাম।” নেহাতই মজারছলে বানানো একটি ভিডিও পোস্ট করেন তিনি। তারপর দুজনের খুনসুটি মুহূর্ত দেখে নেটপাড়ার অনেকেই তাঁদের ভালোবাসায় ভরিয়েছেন। কেউ কেউ আবার নেতিবাচক মন্তব্যও করেছেন।

Leave a Comment