Jio-phone:অবিশ্বাস্য দাম! মাত্র ১০০ টাকা দিলেই পেয়ে যাবেন ফোন! রিলায়েন্স জিও লঞ্চ করল নতুন ফোন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Jio-phone:কম খরচে ভালো মোবাইল কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য রয়েছে খুব ভালো খবর। রিলায়েন্স জিও’র তরফ থেকে লঞ্চ করা হল নতুন ফিচার ফোন jio Bharat B2। গত বছর ওই সংস্থা jio Bharat নামে একটি ফোন লঞ্চ করেছিল। তবে jio Bharat B2 সম্পূর্ণ নতুন ভার্সন।

এই ফোনে থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা। থাকছে নতুন সেফটি শিল্ড ফিচার। এই ফোনের দাম রাখা হয়েছে মাত্র ৭৯৯ টাকা। যারা কিনবেন মাত্র ১০০ টাকা দিয়ে এই ফোন বুকিং করতে পারেন তারা। তবে এই ফোনের রয়েছে একাধিক ভেরিয়েন্ট।

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সবথেকে ভালো মডেলের দাম ১৭৯৯ টাকা। ২.৪ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০০mah -এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। একবার চার্জ দিলেই কথা বলা যাবে অনেক্ষন। এই ফোনে ৪৫৫টির বেশি লাইভ চ্যানেলের সাপোর্ট দিয়েছে সংস্থা। এন্টারটেনমেন্টের জন্য বাদ দেননি কিছুই এই সংস্থা।

আরও পড়ুন:Tech Gifts:এই বছর ভাইফোঁটায় কী দেবেন,ভাবছেন? দিতে পারেন এই বিশেষ উপহার,দেরি না করে আজই কিন ফেলুন। দেখে নিন সেই তালিকা

ডিজিটাল পেমেন্টে লেনদেনের সংখ্যা অনেক বেশি দেশে। কিন্তু এখন স্মার্টফোনের আর দরকার হবে না,ফিচার ফোনের সাহায্যেই করা যাবে লেনদেন। এই ফোনে পাওয়া যাবে ইউপিআই পেমেন্ট অপশন। ফোনটি যেকোনও স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করতে পারা যাবে। অপরদিকে আপনার বাচ্চার বা বাড়ির বয়স্ক কোনো মানুষের খবর নিতে চাইলে সহজেই তা ট্র্যাক করতে পারবেন। এই ক্ষেত্রে Jio-র companion অ্যাপটি ইনস্টল করতে হবে। এছাড়াও রয়েছে আরও একাধিক সুবিধা। যেকোনো অনলাইন প্লাটফর্মে এই ফোন পাওয়া যাবে।

Leave a Comment