Urfi Javed Lip Fillers News:মুখের আরও ভয়ঙ্কর অবস্থা উরফি জাভেদের, ঠোঁট ফুলে ঢোল, নতুন ভিডিয়ো প্রকাশে আসতেই আঁতকে উঠছেন ভক্তরা!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Urfi Javed Lip Fillers News:মুখের আরও ভয়ঙ্কর অবস্থা উরফি জাভেদের, ঠোঁট ফুলে ঢোল, নতুন ভিডিয়ো প্রকাশে আসতেই আঁতকে উঠছেন ভক্তরা!

আরও ভয়ঙ্কর অবস্থা উরফি জাভেদের, ঠোঁট ফুলে ঢোল,উরফির নতুন ভিডিয়ো প্রকাশে আসতেই আঁতকে উঠছেন ভক্তরা!

গতকাল সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে তাঁর মুখ,ঠোঁট ফুলে নাজেহাল অবস্থা। অনেকেই ভেবেছিলেন তিনি হয়ত লিপ ফিলিং করাচ্ছেন। কিন্তু উরফি জানিয়েছেন অতীতের করা ফিলার্স সরিয়ে দিচ্ছেন তিনি।

আরও পড়ুন:Urfi Javed:ঠোঁট মুখ ফুলে একাকার,লিপ ফিলিং করাতে গিয়ে ভয়াবহ পরিণতি উরফির! তুমুল কটাক্ষ নেটপাড়ায়

কিন্তু ফিলার্স খুলতে গিয়ে যে এরকম ভয়ংকর পরিণতি হবে তা তিনি কল্পনাও করেননি। রাতারাতি তাঁর মুখ পুরো বদলে গিয়েছে। অভিনেত্রীর মুখ এবং ঠোঁট এতটাই ফুলে গিয়েছে যে তাঁকে চেনাও যাচ্ছে না।

সম্প্রতি উরফির আরও একটি নতুন ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে তাঁর মুখের অবস্থা আগের চেয়েও খারাপ। তাঁর ঠোঁট এত বড় দেখাচ্ছে যে মনেই হচ্ছে না এটা উরফি জাভেদ। মুখের ফোলাভাব থাকায় তাঁর ঠোঁট ঠিকমতো নড়ছেও না। তবে, এত যন্ত্রণা নিয়েও অভিনেত্রী হাসছেন। এখন নাকি ঠিকমতো কথাও বলতে পারছেন না তিনি। ভিডিয়োর ক্যাপশনে উরফি লিখেছেন, “এই নতুন চেহারাটা আমার পছন্দ হয়েছে, কেউ যদি অন্য কিছু বলে, তা হলে সে সৌন্দর্য সম্পর্কে বোঝেই না।”

যদিও উরফি জানান,তিনি আবারও বেশ কিছুদিন পর ঠোঁটের ফিলার্স করিয়ে নেবেন।

 

 

 

Leave a Comment