Tapas-Nandini -“জোকারের মতো ড্রেসটা,রুচির বিকৃতি…” সঙ্গে বডি শেমিং,পোশাক নিয়ে চরম অপমানের শিকার বর্ষীয়ান অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনীকে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Tapas-Nandini:’জোকারের মতো ড্রেসটা,কিছু বোঝেনা নাকি পরলে কেমন দেখাবে!রুচির বিকৃতি…” পোশাক নিয়ে চরম অপমানের শিকার বর্ষীয়ান অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী মুখোপাধ্যায় পাল।

বর্ষীয়ান অভিনেতা তাপস পালের অভিনয় দেখলে আজও বাঙালির মন জুড়িয়ে যায়। নামটা শুনলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন তাঁরা। বাংলা সিনেমায় তাঁর অবদান অনস্বীকার্য।

আরও পড়ুন:Sweta Bhattacharya:ট্রোলারদের মোক্ষম জবাব দিতে কী করলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য?

তবে স্বামী হারানোর যন্ত্রণা মনের মধ্যে থাকলেও তা মুখে প্রকাশ করেন না কখনওই তাঁর স্ত্রী। স্বামী তাপস পালকে হারানোর পর সবকিছু থেকে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন স্ত্রী নন্দিনী মুখোপাধ্যায় পাল। জীবনের অত্যন্ত খারাপ সময় কাটিয়ে একসঙ্গে ভাল থাকার চেষ্টা করে চলেছেন মা ও মেয়ে।

একসময় টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে নানান অভিযোগ থাকলেও সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাপস পালের স্ত্রী ও মেয়েকে। এখন বিভিন্ন ছবির প্রিমিয়ার,বিভিন্ন অনুষ্ঠানে হাসিমুখে দেখা যায় মা ও মেয়েকে। কিছুদিন আগেই বডি শেমিং-এর শিকার তিনি। শরীরের গঠন নিয়ে নানান মানুষ বাজে মন্তব্য করা করেন নন্দিনীকে।

আরও পড়ুন:Dev-subhashree-Aritra:দেব-শুভশ্রী বিতর্কে হঠাৎ একি মন্তব্য করলেন অরিত্র দত্ত বণিক?

সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়ে নন্দিনী জানিয়েছিলেন,”একজন তথাকথিত ডাক্তার আমার শরীর নিয়ে কটাক্ষ করে বলল,’তুমি তো আরও মোটা হয়ে গিয়েছো, ইলাস্টিকের মতো বাড়ছো।’ বিশেষ করে একজন মহিলা যিনি আমার থেকে বয়সে বড় এবং আরও মোটা,তিনি হাসলেন সবচেয়ে জোরে।” তবে একসময় খারাপ লাগলেও তা এখন আর পাত্তা দেন না তিনি।

তবে সম্প্রতি এক অনুষ্ঠানে দেখা যায় মা ও মেয়েকে। ঋতুপর্ণা সেনগুপ্তর হাত থেকে পুরস্কারের এক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে দেখা যাচ্ছে উপরে সাদা রঙের একটি ঢিলেঢালা টি-শার্ট ও সঙ্গে নীচে সাদা রঙের ধুতি প্যান্ট। যা দেখে তীব্র কটাক্ষের ঝড় উঠেছে তাঁর দিকে। অনেকেই বলেছেন,’এসব কি! একটা সাদামাটা তো শাড়ি পড়তে পারতেন।’ অপরজন বলেন,’জোকারের মতো ড্রেসটা।’ আবার অপর এক নেটিজেন বলেন,’এরা নিজেদের কি যে মনে করে। কি হাস্যকর করে ফেলে।’

Leave a Comment