chiroshokha Serial:”কি রকম পাল্টিবাজ,ভীষণ স্বার্থপর আর সুবিধাবাদী,নিশ্চয়ই নতুন কোনো মতলব আছে ওর…” ,নিজের ভুল বুঝতে পেরে নতুন কাকুর কাছে ক্ষমা চাইতেই ট্রোলের শিকার ‘মিঠি’…কি বলছে দর্শক?
বর্তমানে বাংলা টেলিভিশন জগতে বহুল চর্চিত একটি ধারাবাহিক ‘চিরসখা’। ‘প্লুটো’র মৃত্যুর পর টিআরপির তালিকায় ধারাবাহিকটি এগিয়ে গেলেও পরের সপ্তাহে আবার পুরানো স্থানেই ফিরে আসে। ‘প্লুটো’র শোক সামলাতে না সামলাতেই আচমকাই মায়ের প্রতি ‘মিঠি’র ব্যবহার দর্শকদের হতাশ করেছিল।ভীষণ চটেছিলেন তাঁরা। হঠাৎ মায়ের বিরুদ্ধে কেন কথা বলছে ‘মিঠি’,কেনই বা মায়ের সঙ্গে এমন আচরণ করছে,অনেকেই এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। ‘নতুন কাকু’র সাথে মায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখেও কথা শোনাতে ছাড়ছে না সে। যে মেয়ে একসময় মায়ের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, সে আজ মাকে এত অপমান করছে? মানতে নারাজ দর্শক।
এই সন্দেহের মাঝে চলে এল ধারাবাহিকের নতুন প্রোমো। যা দেখে রীতিমতো বেজায় চটেছেন দর্শক। সেখানে দেখা যাচ্ছে, শহর ছেড়ে চলে যাচ্ছেন ‘নতুন কাকু’। চোখে জল ‘কমলিনী’র। ঠিক সেই সময় ‘নতুন কাকু’র সঙ্গে দেখা করতে আসে ‘মিঠি’। শেষ পর্যন্ত ‘নতুন কাকু’কে যেতে বারণ করে সে। ক্ষমা চায় তার কাছে। যা শুনে আবেগে ‘মিঠি’কে জড়িয়ে ধরে ‘নতুন কাকু’।
আরও পড়ুন:Monali Thakur:কেন আট বছরের সুখী দাম্পত্যে ফাটল ধরল মোনালি ঠাকুরের?
রীতিমতো ‘মিঠি’র এই বারবার পরিবর্তন দেখে অসহ্য লাগছে দর্শকদের। কেউ লিলেছেন,’কিরকম পাল্টিবাজ, নিশ্চয়ই কোন ধান্দা আছে ওর।’ কেউ আবার বলেছেন,’গিরগিটির মতো রং পাল্টায়।’ অন্য একজন লিখেছেন,’শ্রীময়ী সিরিয়ালে একই রকম করত ও, এখানেও সেটাই করছে। ভীষণ স্বার্থপর আর সুবিধাবাদী।’