Meghna Halder:আমরা অভিনয় করি,তাই তিন-চারটে বিয়ে করতে পারি…” হঠাৎ এমন কেন বললেন মেঘনা হালদার? আসল সত্যি কী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Meghna Halder:”আমরা অভিনয় করি,তাই তিন-চারটে বিয়ে করতে পারি…” হঠাৎ এমন কেন দাবি করলেন অভিনেত্রী মেঘনা হালদার? শুনেই লাগাতার নেটিজেনদের কুমন্তব্য, আসল সত্যি কী?

টেলিভিশন পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী মেঘনা হালদার। এই মুহূর্তে ‘রাকা’ নামেই বেশি পরিচিত তিনি। বড়পর্দা, ছোটপর্দা সব জায়গাতেই অভিনয় করেছেন তিনি। মূলত খলনায়িকার চরিত্রে তাঁকে দেখতেই অভ্যস্ত দর্শক।

তবে বেশকিছুদিন ধরে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভিনেত্রী ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন জায়গায় মাচা অনুষ্ঠান করতে যান। স্বাধীনতা দিবসের সময় একটি জায়গায় মাচা শো করতে গিয়েছিলেন তিনি। সমাজমাধ্যমের পাতায় সেই অনুষ্ঠানের মঞ্চে বলা মেঘনার কিছু মন্তব্য হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন:Manosi Sengupta:ছেলের মুখেভাতে বাবা নেই! নেটিজেনদের কটাক্ষ, কী জানালেন মানসী?

যেখানে অভিনেত্রীকে বলতে শোনা যায়,”আমরা ধারাবাহিকে অভিনয় করি। তাই তিন-চারটে বিয়ে করতে পারি। আপনাদের সন্ধানে ভাল পাত্র আছে? একটা বাংলো চাই, মার্সিডিজ গাড়ি চাই আর পাঁচ কোটি টাকা, ব্যস এটুকুই।” অভিনেত্রীর এহেন মন্তব্যে চটেছেন নেটিজেনদের একাংশ। একের পর এক নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হচ্ছে তাঁকে।

একজন মন্তব্য করেছেন, “৩০০ টাকায় আপনার মতো অভিনেত্রী পাওয়া যায়।”

আরও পড়ুন:Chiroshokha Serial:”বৃষ্টি ভেজা সেই মুহূর্তের কথা আজও মনে আছে…” ,’চিরসখা’র কোন দৃশ্য আজও মনে পড়ে সুদীপ মুখার্জীর?

অপরজন লিখেছেন, “আপনার এই ধরনের কথা ভরা মঞ্চে বলতে একটু অস্বস্তি হল না?”

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

Leave a Comment