Sweta-Rubel:কিছুদিন পরেই কালীপূজা। আবার মায়ের আরেক নতুন রূপের আগমন ঘটবে। পুজোর রেশ এখনও কাটেনি। পুরো শহর আবার নতুন করে আলোর সাজে সেজে উঠবে।
আর এর মাঝেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন টলিপাড়ার মিষ্টি দম্পতি রুবেল(Rubel Das)-শ্বেতা(Sweta Bhattacharya)। কিছুদিন আগেই তাঁদের একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা যায় ঢাকের তালে ধুনুচি হাতে নিয়ে মায়ের সামনে আনন্দে মেতে উঠেছিলেন এই তারকা দম্পতি। একাধিক ছবি শেয়ার করেছিলেন দুজনে। কখনও পরিবারের সাথে বা কখনও নিজের মনের মানুষের সাথে কলকাতার নামী প্যান্ডেলে ঘুরতে যাওয়ার নানান ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে অভিনেত্রীকে বলতে শোনা যায়,”আমাদের এখনও পূজা শেষ হয়নি।” নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, হঠাৎ এমন কথা বললেন কেন তিনি?
ভিডিওটিতে দেখা যায়,গাড়ি চালাচ্ছেন রুবেল। তারপরই শ্বেতা রুবেলকে জিজ্ঞেস করে পুজো শেষ নাকি? সঙ্গে সঙ্গেই রুবেল উত্তর দেন,”না না পুজো শেষ কোথায়? এরপর কালীপূজা আছে। বারাসাতের কালীপূজা। তোমরা কেউ জানো? পূজা তো তখন হবে।”
এরপরই নিজের দিকে ক্যামেরা ঘুরিয়ে শ্বেতা জানান,”আমাদের এখনও পূজা শেষ হয়নি। আমরা ঘুরেই যাচ্ছি এখনও। এখনও খাওয়া-দাওয়া চলছে। সবাইকে শুভ বিজয়া আরও একবার।”
তবে বেশ ভালোই বোঝা যাচ্ছে এই তারকা দম্পতির পুজোর রেশ এখনও কাটেনি।
আরও পড়ুন:Jeet:চলছে বাংলা ছবি নিয়ে রেষারেষি, সতর্ক বার্তা জারি করতেই বিতর্কের মুখে জিৎ, কী বলেছেন অভিনেতা?
কিছুদিন আগেই শ্বেতার স্লিভলেস পোশাক না পরা মন্তব্যকে কেন্দ্র করে নানা চর্চা শুরু হয়েছিল।যদিও নেতিবাচক মন্তব্যকে নিজের জীবনে কখনও প্রভাব ফেলতে দেননি অভিনেত্রী।