Sohini-Anirban:”শুধু ঘনিষ্ঠ নয়, আমাদের একটা সম্পর্কও ছিল…” সোহিনীর বেফাঁস মন্তব্য, তবে কি অনির্বাণের সঙ্গে পুরানো প্রেমে সিলমোহর দিলেন সোহিনী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Sohini-Anirban:টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ সোহিনী সরকার(Sohini Sarkar) এবং অনির্বাণ ভট্টাচার্য(Anirban Bhattacharya)। ওটিটি প্ল্যাটফর্ম হোক বা বড়পর্দা, বহুবার দুজনকে দর্শক জুটিতে দেখেছেন। টলিপাড়ায় ২০১৯ সাল নাগাদ দুজনের প্রেমের গুঞ্জন রটেছিল। যদিও সেই গুঞ্জনকে পুরোপুরি অস্বীকার করেন তাঁরা। সেইসময় সোহিনীকে বলতে শোনা যায় অনির্বাণ শুধুই তাঁর ভালো বন্ধু ছাড়া কিছুই নয়। তবে অতীতের সেই কথা এবার যেন ফিরিয়ে নিলেন তিনি। তবে এতদিনে সোহিনী স্বীকার করলেন অনির্বাণের সঙ্গে তাঁর অতীত সম্পর্কের কথা। তাঁর এর মন্তব্যে অনেকেই অবাক হয়েছেন। কিন্তু হঠাৎ এমন কথা বললেন বা কেন তিনি?

বর্তমানে ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে অনির্বাণ ভট্টাচার্য। ফেডারেশন-পরিচালকদের দ্ব’ন্দ্ব ঘিরে তৈরি জটিলতার জন্যই নাকি কাজ পাচ্ছেন না অনির্বাণ। এক কথায় বলতে গেলে তিনি একঘরে এখন। বরাবরই প্রতিবাদী স্বভাবের মানুষ তিনি। তাই অন্যায়কে তিনি প্রশয় দেবেন না একথা জানান অভিনেতা।

সম্প্রতি বন্ধু-সহকর্মী সোহিনীর কাছে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নের শুরুতেই বলা হয় ‘বন্ধু অনির্বাণ ভট্টাচার্য, যাঁর সঙ্গে কাজের সূত্রে তোমার ঘনিষ্ঠ যোগ থেকেছে দীর্ঘদিন…’ প্রশ্ন শেষ না করতেই সোহিনী স্পষ্ট জবাব দিয়ে বলেন, “আসলে শুধু ঘনিষ্ঠ নয়, একটা সময় আমাদের সম্পর্কও ছিল।”

আরও পড়ুন:Shankar Chakraborty:মেয়ে সংসারের খরচ টানছে, চরম আর্থিক সংকটে শঙ্কর চক্রবর্তী!

তারপর অনির্বাণের কাজ থেকে বাদ পড়া প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে, সোহিনী বলেন, “এটা হওয়া উচিত ছিল না। কাজের মানুষ কেন কাজ থেকে বাদ পড়বে? এটা হওয়া উচিত নয়। তারপরেও আমার অনেক কিছু বলা উচিত, আবার অনেক কিছু বলা যাবেও না। প্রত্যেকে নিজেদের মতো করে ল’ড়া’ই করছেন। আমি আমার মতো করছি, আমি নিজের স’ম’স্যা’গুলোরই সমাধন করতে পারছি না। ওঁ ওঁর মতো করে ল’ড়া’ই করছে। টেকনিশিয়ান দাদা-দিদিরাও আমার খুব কাছের। আমরা সবাই চাই ইন্ডস্ট্রির একটা উন্নতি হোক, সোজা কথা।”

আরও পড়ুন:Sriparna Roy:”আমরা ইমোশান বে’চে খাই! মা হাসপাতালে ভর্তি,আমি শুটিং করছি,হাসপাতালে বসেই স্ক্রিপ্ট মুখস্ত করেছি…” মায়ের চলে যাওয়ার ক’ষ্ট নিয়েই শুটিং করেন শ্রীপর্ণা! অতীতের পুরানো স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী

বর্তমানে সঙ্গীতশিল্পী শোভন গাঙ্গুলির সঙ্গে দাম্পত্য সম্পর্কে রয়েছেন সোহিনী। ভালোবেসে ২০২৪ সালের ১৫ই জুলাই বিয়ে করেন দুজনে। তার আগে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিন প্রেম সম্পর্কে ছিলেন সোহিনী। তবে ২০২৩ সালের দিকে সেই সম্পর্ক ভে’ঙে যায়। অপরদিকে অনির্বাণ দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন তাঁর বর্তমান স্ত্রী মধুরিমা গোস্বামীর সঙ্গে। ২০২০ সালের নভেম্বরে তাঁকে বিয়ে করেছিলেন অনির্বাণ। বছর দুয়েক আগে গুঞ্জনও রটেছিল দুজনের দাম্পত্যে ফা’ট’ল ধরেছে। তবে সেইসব ভুলে ফের এক হন দুজনে।

Leave a Comment