‘Raghu Dakat’:”আমি তো ছবিটা কুণাল ঘোষ এর জন্য বানাইনি…আমার বন্ধু হতে যোগ্যতা লাগে…কুণাল ঘোষকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ দেবের!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

‘Raghu Dakat’:”আমি তো ছবিটা কুণাল ঘোষের জন্য বানাইনি….” দেবের বলা কথায়,”বাঘাযতীন ছবিটা যেভাবে ফেল করেছে দেবের শিক্ষা নেওয়া উচিত ছিল,রাজসভায় একটা গোপাল ভাড় হলেই ঠিক আছে…” কুণাল ঘোষের পাল্টা জবাব, ‘রঘু ডাকাত’ নিয়ে দ্বন্দ্ব দেব ও কুণাল ঘোষের মধ্যে!

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘রঘু ডাকাত’। ‘খাদান’, ‘ধূমকেতু’র পর বক্স অফিসে ঝড় তুলেছে সেই ছবি। দর্শকের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সারা কলকাতা জুড়ে ‘রঘু ডাকাত’-এর ঝড়। ছবিতে দেবের নাচ থেকে শুরু করে ইধিকার সাথে তাঁর রসায়ন আরও একবার মন ছুঁয়েছে দর্শকের। কিন্তু এর মাঝেই উল্টো সুর চড়ালেন রাজনীতিবিদ কুণাল ঘোষ।

বাংলা সিনেমা নিয়ে বরাবরই নিজের মতামত সবার সামনে ব্যক্ত করেন কুণাল ঘোষ। কোন রাখঢাক নয় সরাসরি নিজের ভালো লাগা বা মন্দ লাগা নিয়ে জানান তিনি। এমনই ‘রঘু ডাকাত’ নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন তিনি। একসময় প্রযোজক রানা সরকার ও তাঁর মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। যদিও এখনও সেই লড়াই জারি আছে। একে অপরকে খোঁচা দিতে ছাড়ছেন না তাঁরা। এই মাঝেই কুণাল ঘোষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন দেব।

আরও পড়ুন:Dev-Jeet:জিৎ-এর কোন ছবি দেখে দেবের হিংসে হয়েছিল? মুখ খুললেন অভিনেতা নিজেই

সম্প্রতি নৈহাটির বড়মার মন্দিরে পৌঁছে যান ‘রঘু ডাকাত’-এর টিম। সেখানেই দেবকে এক সাক্ষাৎকারে বলতে শোনা যায়, “আমি তো ছবিটা কুণাল ঘোষ এর জন্য বানাইনি। আমি তো ছবিটা বানিয়েছি দর্শকদের জন্য। দর্শক কী বলছে সেটাই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধু হতে যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে, তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে। তো আমার মনে হয় যে সেই জায়গায় এখনও কেউ পৌঁছায়নি।”

অন্যদিকে পাল্টা আক্রমণ করেছেন কুণাল ঘোষও। তিনি জানান,”আমি সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম। আমি একজন বাংলা ছবির দর্শক। ফলে শান্ত হন শান্ত, নবরত্ন তেল মাখো। ‘বাঘাযতীন’-এর ছবিটা যেভাবে ফেল করেছে দেবের। তার থেকেই তো ওঁর শিক্ষা নেওয়া উচিত ছিল। আরও সতর্ক হওয়া উচিত ছিল। ওঁ রাজা একদম ঠিক ওঁ রাজা। কিন্তু রাজসভায় একজন গোপাল ভাঁড় অবধি ঠিক আছে, একাধিক গোপাল ভাঁড় হয়ে গেলে কিন্তু রাজা ঠিক পথে থাকতে পারে না।”

আরও পড়ুন:‘Kothha’ serial:শেষ হচ্ছে ‘কথা’ ধারাবাহিক

অনেকেই কুণাল ঘোষের মন্তব্য ক্ষুব্ধ হয়েছেন। অনেক নেটিজেন আবার কুণাল ঘোষের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে। তবে এত কিছুর মাঝেও দর্শকের মনে যে আবারও রাজত্ব করতে বলেছেন দেব তা বলাইবাহুল্য।

Leave a Comment