Iman Chakraborty:বাড়িতে তুমুল অশান্তি,রেগে গিয়েছেন গায়িকার বাবা! কিসের জন্য হঠাৎ এমন পোস্ট করলেন ইমন চক্রবর্তী?
ইমন চক্রবর্তী, নামটা শুনলেই ভেসে আসে তাঁর গাওয়া গানের সুর। তাঁর গানের জাদুতে মুগ্ধ আট থেকে আশি। তবে মাঝে রটে গিয়েছিল কিছু ভুয়ো খবর। নীলাঞ্জন অর্থাৎ গায়িকা স্বামী নাকি মারধর করছেন তাঁকে। এমনকি তাঁকে বাড়ি থেকে বারও করে দিয়েছেন তিনি। খবরটি ছড়িয়ে পড়তেই ভীষণ অসন্তোষ প্রকাশ করেছিলেন ইমন এবং নীলাঞ্জন দুজনেই। পরিবারের উপরেও এই ভুয়ো খবরের প্রভাব পড়েছিল। কিন্তু গায়িকা স্পষ্ট জানিয়ে দেন তাঁদের মধ্যে এরূপ কোনো সমস্যাই কোনোদিন হয়নি। তাই এইসব গুজব ছড়াবেন না দয়া করে।
তবে এবার একটি ভিডিয়ো পোস্ট করে ইমন লেখেন, “বাড়িতে খুব অশান্তি লেগেছে।” হঠাৎ কী হল গায়িকার সঙ্গে? ভিডিয়োটিতে গায়িকার বাবাকে বারবার বলতে শোনা যাচ্ছে, ‘কাকে জিজ্ঞেস করে করলি? এমন কেউ করে?’ কোনো একটি বিষয় নিয়ে ভীষণ রেগে গিয়েছেন ইমনের বাবা। পাশে যে বয়োজ্যেষ্ঠ মানুষটি বসে রয়েছেন তিনিও ভীষণ অসন্তুষ্ট। ইমনের বাবার সাথে একমত দিয়েছেন।
তারপর গায়িকা নিজের দিকে ক্যামেরা ঘোরাতেই অবাক কাণ্ড। বোঝা যায় আসল ব্যাপারটা। আসলে পুজোর আগে অন্য লোকে নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরতে চেয়েছিলেন গায়িকা। একেবারে ছোট ছোট করে চুল কেটে এসেছেন তিনি। মেয়ের ছোট চুল দেখে বেজায় চটেছেন বাবা। গায়িকা উল্টে তাঁর বাবাকে বলেন,’তোমার নিজের চুলটা দেখেছ কখনও?’ উত্তরে তাঁর বাবা বলেন ‘পুরুষ মানুষরা এইভাবে চুল কাটে।’ পাল্টা উত্তর দিয়ে ইমন বলেন,”পুরুষ মানুষরা শুধু শুধু চুল কাটবে, মহিলা মানুষরা কাটবে না।” তবে এই চুলে মেয়েকে মানাবে না বলেই বিশ্বাস গায়িকার বাবার। তাই এই চুল কাটা নিয়েই শুরু হয়েছে বাড়িতে তুমুল অশান্তি।
বাবা না মানলেও বউকে নতুন লুকে দেখে বেশ খুশি নীলাঞ্জন। ইমনকে ছোট চুলে খুব সুন্দর দেখতে লাগছে বলেই জানান তিনি। ভিডিয়োতে দেখা যায়,বউকে প্রশংসাই ভরিয়ে দিয়েছেন তিনি। নীলাঞ্জনের সঙ্গে যারা বসেছিলেন, তারাও সকলে বলেন গায়িকাকে ভীষণ সুন্দর লাগছে।
আরও পড়ুন:Abir-Mimi:মিমির সঙ্গে ঘনিষ্ঠ আবির! সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়ালেন মিমি আসল ব্যাপার কী?
তবে যে যাই বলুক না কেন, মেয়েকে ছোট চুলে একদমই সুন্দর দেখতে লাগছে না, জানান তাঁর বাবা। আর পাঁচটা বাড়ির মতোই তাই চলতে থাকে বাবা-মেয়ের খুনসুটি। আর নেটমহলে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অনেকে গায়িকার নতুন লুক নিয়ে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ বাবা-মেয়ের এই সুন্দর মুহূর্তকে সাধুবাদ জানিয়েছেন।