Kanchan-Sreemoyee:দেখতে দেখতে এক বছর পূর্ণ হল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের একমাত্র কন্যা কৃষভির। আর একমাত্র মেয়ের প্রথম জন্মদিন বলে কথা তাই একটু স্পেশাল না করলে হয়। নভেম্বর মাসের প্রথম দিন থেকেই কৃষভির জন্মদিনের আগাম উদযাপন শুরু করে দেন শ্রীময়ী। জন্মদিনের আগে থেকে শুরু করে জন্মদিনের দিন পর্যন্ত নানাভাবে সেলিব্রেশন শুরু হয়েছিল কৃষভির। দেখা যায়,যার হাতে জ’ন্ম, তাঁর সঙ্গেই জন্মদিনের প্রথম কেক কা’টে কাঞ্চন-শ্রীময়ী কন্যা। স্ত্রী’রো’গ বিশেষজ্ঞ প্রণব দাশগুপ্তর অধীনে স’ন্তা’ন প্র’স’ব করেছিলেন শ্রীময়ী।
তাঁর সঙ্গেই জন্মদিনের আগের দিন প্রথম কেক কা’টিং পর্ব সেরে ফেলে কৃষভি। এরপর দুপুরেও ছিল পাঁচ রকম ভাজা সহ ভাত, মাছ সবটাই।
এরপর কালীঘাট থেকে ইসকন সব জায়গায় ভগবানের আশীর্বাদ নেওয়ার জন্য কৃষভিকে নিয়ে যান কাঞ্চন-শ্রীময়ী। এই বিশেষ দিনের মুহূর্ত ক্যামেরায় বন্দি করেছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন কালীঘাট মন্দিরের সেই মুহূর্তগুলি। তাঁর পরনে সাদা-লাল চুড়িদার। পাশে কাঞ্চন, যিনি রংমিলান্তি পোশাকে হাজির ছিলেন। আর ছোট্ট কৃষভি হলুদ-নীলের রঙের পোশাকে একরাশ হাসি নিয়ে সবার মন জয় করে নিয়েছে। পোস্টের ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, “কৃষভি মানে অন্ধকার থেকে উৎপন্ন শক্তি। কারণ কালীপুজোর সময়েই ও জ’ন্মে’ছি’ল। তাই আজও কালীঘাটের মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল।”
আরও পড়ুন:‘Lakshmikantapur Local’:’লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর হাত ধরে পর্দায় ফিরলেন সায়নী ঘোষ
শ্রীময়ীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কৃষভিকে মা কালীর পাশে ধরে রাখতে। একেবারে মন্দিরের গর্ভগৃহে ঢুকে! পাশাপাশি দুজনের ছবি এবং ভিডিও নিচ্ছেন মা-বাবা। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘শুধু কী সাধারণ মানুষের প্রবেশ নিষেধ? তারকা বলেই মন্দিরের গর্ভগৃহে ঢুকে এত কাছে গিয়ে ছবি তুলতে পারছেন?’ কেউ লিখেছেন, ‘দুঃ’খ একটাই, সাধারণ মানুষ মাকে সামনে থেকে এক ঝলক দেখার জন্য কত ক’ষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তারাও তো মাকে ভালোবাসে, কিন্তু তা পারে না!’ এরকমই উঠে এসেছে একরাশ প্রশ্ন। তবে বরাবরই নেটিজেনদের ক’টা’ক্ষ’কে পাত্তা দেন না এই দম্পতি।
শুধু এখানেই আটকে ছিল না কৃষভির জন্মদিন সেলিব্রেশন। মেয়ের প্রথম বছরের জন্মদিন বলে কথা আত্মীয়-স্বজনকে নিমন্ত্রণ না করে কি সেলিব্রেশন করা যায়? এবার সেভাবেই খুদের জন্মদিনের অয়োজন করেছিলেন তারকা দম্পতি। সেই অনুষ্ঠানের নানা ভিডিয়ো ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল। দেখা যায় সবুজ রঙের বেনারসি ও গোলাপি রঙের ব্লাউজে সেজে উঠেছিলেন শ্রীময়ী। মাথায় জুঁই ফুলের মালা, গায়ে ভারী সোনার গয়নায় বেশ মিষ্টি দেখাচ্ছিল তাঁকে। অন্যদিকে, কাঞ্চন পরেছিলেন আকাশি রঙের সিল্কের পাঞ্জাবি। খুদের পরনে ছিল ব্রোঞ্জ রঙের একটি ডিজাইনার ফ্রক। মাথায় হেয়ার ব্যান্ডের সঙ্গে একটা মিষ্টি মুকুটও পড়েছিল সে। মা-বাবার সঙ্গে কেক কা’টে খুদে।
তবে কৃষভির জন্মদিনের বিশেষত্ব ছিল কীর্তন। তার জন্মদিন উপলক্ষ্যে বাড়িতে বিশেষ সংকীর্তনের আয়োজন করেছিল কাঞ্চন-শ্রীময়ী। সেখানে শ্রীময়ীর কোলেই নাচতে দেখা যায় কৃষভিকে। তাছাড়াও তাঁদের পুরো পরিবার এই কীর্তনে অংশগ্রহণ করেছিল।