Zubeen Garg Wife:হাতজোড় করে কিসের অনুরোধ করলেন জুবিন গর্গের স্ত্রী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Zubeen Garg Wife:জুবিন গর্গের ম্যানেজারের বিরুদ্ধে FIR প্রত্যাহারের আর্জি স্ত্রী গরিমা সাইকিয়া।

প্রয়াত গায়কের স্ত্রী গরিমা সাইকিয়া জুবিনের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো আপলোড করেন। তিনি বলেছেন, জুবিনের অনেক কাজ অসম্পূর্ণ এবং তিনি একা সেগুলো শেষ করতে পারবেন না। সিদ্ধার্থের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর প্রত্যাহার করতে আবেদন জানান তিনি। গরিমা সিদ্ধার্থকে জুবিনের শেষকৃত্যে যোগ দেওয়ার অনুমতি দিয়েছেন। তিনি বলেন, ‘জুবিন বরাবরই সিদ্ধার্থের পাশে দাঁড়িয়েছে। দয়া করে ওঁকে নিয়ে নেতিবাচক কথা বলবেন না। আমার ওঁকে দরকার। ওঁকে ছাড়া আমি কিছুই করতে পারব না।’

আরও পড়ুন:Rukmini Maitra:শাহরুখ খানের নায়িকা হওয়ার সুযোগ পেয়েও ‘না’ বলেছিলেন রুক্মিণী! কিন্তু কেন? জানেন কী কোন ছবির জন্য?

গরিমা জানান, কোভিড অতিমারির সময় সিদ্ধার্থ কীভাবে তাঁর পরিবারকে অনেক সাহায্য করেছিলেন। গরিমা বলেন,’২০২০ সালে, যখন জুবিনের স্ট্রোক হয়েছিল এবং আমাদের মুম্বাই যেতে হয়েছিল, সিদ্ধার্থ কোভিডের সময় আমাদের খাবার, জিনিসপত্র এবং সহায়তা সরবরাহ করেছিলেন। এমনকি তিনি জুবিনকে বাসে করে ফিরিয়ে আনেন। সিদ্ধার্থ গায়কের মরদেহ নিয়ে ফিরে আসবেন। জুবিন যখন বেঁচে ছিল, মানুষ তাকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ দিয়েছিল। তিনিও সবাইকে খুব ভালোবাসতেন। আমি চাই তার শেষকৃত্য শান্তিপূর্ণ হোক। পুলিশ ও রাজ্য প্রশাসন আমাদের সাহায্য করছে।’

Leave a Comment