Prarabdhi-Ashmita:শান্তিনিকেতনে হেনস্থার শিকার দুই তারকা কী ঘটেছে প্রারব্ধি এবং অস্মিতার সাথে? জানালেন নিজেই

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Prarabdhi-Ashmita:পাতে পচা খাবার,পচা মাংস,হোটেলের কর্মীর জঘন্য ব্যবহার… ঘুরতে গিয়ে শান্তিনিকেতনে হেনস্থার শিকার দুই তারকা, কী ঘটেছে প্রারব্ধি এবং অস্মিতার সঙ্গে?

সদ্যই শেষ হয়েছে অনুরাগের ছোঁয়া। তাই কাছের মানুষ অস্মিতা চক্রবর্তী ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে শান্তিনিকেতনের বোলপুর যাওয়ার পরিকল্পনা করেছিলেন অভিনেতা।

এমনকি দুজনেই বিশ্বকর্মা পুজোর ছুটি পেয়েছিলেন,তাই শান্তিনিকেতন ঘুরে আসার পরিকল্পনা করেছিলেন। ছুটির দিন, তাই যে হোটেলে থাকছিলেন সেখানে কর্মী কম ছিল। ফলে কাছের একটি জনপ্রিয় হোটেল থেকে খাবার আনিয়েছিলেন। পাঁঠার মাংস অর্ডার করেছিলেন। কিন্তু তারপর ঘটে গেল অবাক করা সেই ঘটনা। গিয়ে আনন্দ করার বদলে যে এমন খারাপ কিছু ঘটবে তাঁদের সাথে এমনটা কল্পনাও করেননি তাঁরা।

আরও পড়ুন:Sudipa Chatterjee:বড়সড় বিপদে সুদীপা চ্যাটার্জী, কিসের কথা জানালেন তিনি?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই দিনের ঘটনা সমন্ধে জানান প্রারব্ধি সিংহ রায় এবং অস্মিতা চক্রবর্তী। ভিডিওটিতে অভিনেত্রী হোটেলের নাম করেই বলেন,”এখানে খেতে এসেছিলাম,গতকাল রাতে যে মটনটা খেতে দিয়েছিল সেটা খুবই খারাপ,পচা। এবার প্রারব্ধি খাবে না বলেছিল ওর খিদে পায়নি। তো আমরা ভেবেছিলাম আমাদের থালি থেকে একটু খসিয়ে দেওয়া হবে,তখন বলা হচ্ছে তাহলে এই টেবিলটাতে কোনো খাবার রিপিট করা আর হবে না। কখনই এই হোটেলে আপনারা আসবেন না যতই ভালো রিভিউ পান না কেন। ভীষণ খারাপ,প্রচন্ড বাজে ব্যবহার।”

এরপরই প্রারব্ধি বলেন, “আমার বন্ধুরা খেতে ভালোবাসে। তাই খাবারে গন্ডগোল হলে মনখারাপ হয়ে যায় ওদের। সেদিন রাতে একটা মাংসও খাওয়ার যোগ্য ছিল না। মুখে দিতেই বুঝতে পারি মাংসটা টক। যদিও নিজেদের ভুল স্বীকার করতে চায়নি হোটেল কর্তৃপক্ষ। অস্মিতার সঙ্গেও খুব খারাপ ব্যবহার করেছে। সকালে যখন একই হোটেলে আবার খেতে যাই, তখন আমি কিছু খাব না বলেছিলাম। কারণ আমার দাঁতে ব্যথা। তাই ভেবেছিলাম অস্মিতার থেকেই দু’চামচ ভাত খেয়ে নেব। কিন্তু আমার কথা শুনেই হোটেলের কর্মী বলেন, এখানে ভাগ করে খাওয়া যায় না। খেলে পুরো থালি অর্ডার করতে হবে। জঘন্য ব্যবহার করে আমাদের সঙ্গে। তখনই অস্মিতা রাগ ধরে রাখতে না পেরে ভিডিয়ো করে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে। অনেক নেটিজেন জানান তাদের সাথেও ঠিক এমন ঘটনাই ঘটেছে। অনেকে আবার মজাও করেছেন এই বিষয়টিকে নিয়ে।

আরও পড়ুন:Swikriti Majumder:জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন স্বীকৃতি মজুমদার

এই মুহূর্তে অস্মিতাকে দেখা যাচ্ছে ‘পরিণীতা’ ধারাবাহিকে। অপরদিকে সম্ভবত গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের আগামী ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে।

Leave a Comment