Shakuntala Barua:ইন্ডাস্ট্রির কোন ঘটনা আজও তাড়া করে শকুন্তলা বড়ুয়াকে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Shakuntala Barua:ধারাবাহিকের শুটিং সেটে শকুন্তলা বড়ুয়াকে অসম্মান! মনের মধ্যে অভিমানের পাহাড় নিয়ে আজ ছবির জগতের বাইরে শকুন্তলা বড়ুয়া। “আমি এদের সাথে মানাতে পারছি না। এরা অনেক স্মার্ট বেশি…” কেন এমন বললেন অভিনেত্রী? কোন ঘটনা আজও অভিনেত্রীকে তাড়া করে বেড়াচ্ছে?

বাংলা টেলিভিশন এবং ছবির দুনিয়ায় এখনও অনেক বয়োজ্যেষ্ঠ নায়ক-নায়িকার আনাগোনা। তাঁদের মধ্যেই জনপ্রিয় এক নাম শকুন্তলা বড়ুয়া। বহু দর্শক অভিনেত্রীকে তাঁর অভিনয়ের জন্য পছন্দ করে থাকেন। তবে সম্প্রতি আর কোনো ধারাবাহিক বা ছবিতে নিয়মিতভাবে দেখা মিলছে না অভিনেত্রীর। এর সঠিক কারণ কী?এবার এক সাক্ষাৎকারে এই বিষয়ে খোলসা করলেন অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া।

এক সাক্ষাৎকারে এই বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি অকপটে জানান, “আমি এদের সাথে, মানে এই জেনারেশনের সাথে মানাতে পারছি না। ধরো, এরা অনেক স্মার্ট বেশি। ধরো একটা রুমে ঢুকছি, একজন দেখছি চেয়ারে বসে আর একটা চেয়ারে পা তুলে সিগারেট খাচ্ছে। আমি যে একজন সিনিয়র লোক ঢুকলাম, আমি এইটুকু তো আশা করতে পারি যে পা টা নামিয়ে বসবে, দেখে বলবে দিদি আসুন। এটুকু তো বলবে!

আরও পড়ুন:Sohini Ganguly:”আমি এমনই এক অভাগা মা, যার বুকের দুধ শুখিয়েছে কিনা বুঝতে পারছি না,আমার সেলাই এখনও কাটেনি,তাও আমার এই নিয়ে কথা বলতে হচ্ছে” সন্তানশোক নিয়ে বাধ্য হয়েই কী বললেন সোহিনী?

এর পাশাপাশি সিগারেটের গন্ধ এবং ধোঁয়াতেও সমস্যা হয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার। বর্ষীয়ান অভিনেত্রী সেই বিষয়ে অকপট জানিয়েছেন,সিগারেটের সঙ্গে গাঁজা মিশিয়েও খাওয়া হয় এবং এই ধরনের কাজ অভিনেত্রীরাও করে থাকেন বলে জানালেন বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া। এরপরেই তাঁর অতীতের এক অভিজ্ঞতা নিয়ে কথা বলতে শোনা যায় তাঁকে।

অভিনেত্রী জানান, “একদিন সিরিয়ালের সময় আমার মেকআপ রুমে আমি যখন সাজগোজ করছি তখন একজন দরজা ঠকঠক করে। দরজা খুললে দেখি অরুন্ধতী দি। উনি ঢোকার আগে আমাকে জিজ্ঞেস করলেন শকুন্তলা আমি কি আসব? ভাবতে পারো অরুন্ধতী দি আমাকে দরজা ঠকঠক করে জিজ্ঞেস করছে ‘আমি কি আসব?’ আমি তাড়াতাড়ি উঠে প্রণাম করলাম। বললাম, দিদি আপনি জিজ্ঞেস করছেন? তারপরে ঢুকে আমার বাথরুমে গেল। এই জিনিস এখন কোথায়? এখন তো ভাবতেই পারবে না।”

আরও পড়ুন:Jisshu-Nilanjana:”ভবিষ্যতে ওঁর কোনো প্রয়োজনে বা বিপদে যদি আমাকে দরকার হয় আমি অবশ্যই যাব…” তবে কি দূরত্ব মিটছে যীশু-নীলাঞ্জনার!খোলসা করলেন অভিনেতা

শকুন্তলা বড়ুয়া বহুবছর ধরে বাংলা টলিউড জগতের সঙ্গে জড়িয়ে ছিলেন। তবে বর্তমান প্রজন্মের নায়ক-নায়িকাদের দেখে তিনি আর নিজেকে মেলে ধরতে পারছেন না। মতামতের অমিলের পাশাপাশি প্রয়োজনীয় সম্মানটুকু তিনি পাচ্ছেন না বর্তমান নায়ক-নায়িকাদের থেকে। মূলত এই বিষয়েই নিজেকে খাপ খাওয়াতে না পেরে সিনেমা কিংবা ধারাবাহিকের জগৎ থেকে আপাতত বিরতি নিয়েছেন অভিনেত্রী। তবে ভবিষ্যতে আর এই বর্ষীয়ান অভিনেত্রীকে ছোটপর্দা কিংবা বড়পর্দায় দেখা যাবে কিনা, তা ভবিষ্যৎ বলে দেবে।

Leave a Comment