Sweta-Moumita:সবার সামনে কোন গোপন সত্যি তুলে ধরলেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Sweta-Moumita:”এতটাই ভেঙে পড়েছিলাম যে জ্ঞান হারিয়েছিলাম…মুখোশ যদি খুলে যায়,একজনও আর সেই মানুষটির প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা দেখাবেন না…” নাম না করেই শ্বেতার বিরুদ্ধে অভিযোগ মৌমিতার, সবার সামনে কোন সত্যি তুলে ধরলেন তিনি?

স্লিভলেস পোশাক বা ছোটো জামা পরা একেবারেই পছন্দ করেন না অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। “আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না”,সাম্প্রতিক এমন সব মন্তব্যের কারণে সংবাদ শিরোনামে বারবার উঠে আসছে তাঁর নাম। কাজের জন্যও তিনি মোটই পরবেন না এমন পোশাক, অভিনেত্রীর এই কথায় চটে লাল একাধিক কলাকুশলী।

দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে এই নীতি মেনেই কাজ করছেন অভিনেত্রী। হঠাৎই তাঁর এই মন্তব্য ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শ্বেতার এই মন্তব্যের বিরোধিতা করতে শোনা গিয়েছে একাধিক অভিনেত্রীকে। এবার নাম না করেই শ্বেতাকে তুলোধনা করলেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী। সমাজমাধ্যমে কোন সত্যি তুলে ধরলেন তিনি? সমস্ত ক্ষোভ উগরে দিয়ে মৌমিতা লেখেন, “সময়টা তখন ২০১৮। কনক কাঁকন সিরিয়ালের সেট। প্রায় ২০০ জনের সামনে সেই সিরিয়ালের মিষ্টি মুখের দুই নায়িকার মধ্যে এক নায়িকা অভিনেত্রী আমাকে প্রকাশ্যে অপমান করলেন। আমি নাকি ক্যামেরার সামনে দাঁড়াতে পারি না, আমার নাকি কথার জড়তা ভাঙ্গেনি। আমি নাকি ভীষণ কুৎসিত এবং অসুস্থ। তাও আমি কি করে অভিনয়ের সুযোগ পাই। একমাত্র দীপঙ্কর দে আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। প্রতিবাদ করেছিলেন। আমি বুঝেছিলাম জাত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন মহৎ মানুষ।

আরও পড়ুন:Ahona-Sohini:”মেয়েরাই ওকে বেশি কাঠগড়ায় দাঁড় করাচ্ছে…কোনও মা চায় না তার সন্তানের ক্ষতি হোক…” ট্রোলের জবাব দিয়ে সোহিনীর পাশে দাঁড়ালেন অহনা

কিন্তু অপমান থামেনি। ফ্লোর থেকে বেরোতেই প্রডিউসারের কাছে আরও বড় তীব্র আঘাত পেলাম। ওঁর বক্তব্য অনুযায়ী, সেই নায়িকা নাকি বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, আমার থেকে বয়সে, অভিজ্ঞতায় অনেক সিনিয়র, আমার ক্ষমা চাওয়া উচিত। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এতটাই ভেঙে পড়েছিলাম যে জ্ঞান হারিয়েছিলাম। পরে জানতে পেরেছিলাম সেই অভিনেত্রী নাকি ঠিক করেন সিরিয়ালে কারা কারা কাজ করবেন। অসংখ্য মানুষকে একই ভাবে ভেঙে দিয়েছিলেন তিনি। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, খেতে না পেলেও, মরে গেলেও, সম্মান বিসর্জন দিয়ে ইন্ডাস্ট্রিতে বাঁচবো না।

আজ আমার নতুন করে পাওয়ার কিছু নেই আর হারাবার কিছু নেই। তাই সত্যিটা বলছি। আজ যাকে দর্শক অন্ধ ভালবাসা দেন, তাঁর মুখোশ যদি খুলে যায়, আমি নিশ্চিত যে একজনও আর সেই মানুষটির প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা দেখাবেন না।”

সম্প্রতি শ্বেতার নাম না করেই সমাজমাধ্যমের পাতায় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী লেখেন, “শুনলাম টিভিতে কাজ করেন এমন একজন অভিনেত্রী বলেছেন, হাত কাটা ব্লাউজ পরা মানে শরীর বেচা। তাহলে তো আমার শরীরটাই নেই, আমি মিস ইন্ডিয়া, দেখা যায় না। আমি অদৃশ্য।”

1 thought on “Sweta-Moumita:সবার সামনে কোন গোপন সত্যি তুলে ধরলেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী?”

  1. শ্বেতা একদম সঠিক কথা বলেছে তিনি তো কাউকে নির্দিষ্ট ভাবে কোনো কথা বলেননি তাহলে উনি শুধু ওনার ব্যক্তিগত opinion share করেছেন মাত্র ।

    Reply

Leave a Comment