Tanusree-Animesh:পর্দার স্বামী অনিমেষ ভাদুড়ি নাকি বাস্তবের স্বামী! সোশ্যাল মিডিয়া জুড়ে ছবি নিয়ে তোলপাড়, আচমকাই কী ঘটল অভিনেত্রী তনুশ্রী গোস্বামীর সঙ্গে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Tanusree-Animesh:অভিনেত্রী তনুশ্রী গোস্বামী,টলিপাড়ার একজন জনপ্রিয় অভিনেত্রী। তাঁর অভিনয় গুণে মুগ্ধ করেছেন টেলিভিশনের দর্শকদের। মাঝেমধ্যেই ধারাবাহিকের শুটিংয়ের বা কখনও নিজের জীবনের খুটিনাটি বিষয় তুলে ধরেন সমাজমাধ্যমের পাতায় নিজের অনুরাগীদের কাছে। বর্তমানে ধারাবাহিকে চুটিয়ে কাজ করছেন তিনি। ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa) ধারাবাহিকে ‘আদিত্য’র মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। যেখানে তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা অনিমেষ ভাদুড়ি। বর্তমানে তাঁদের এই জুটি ঘিরে সোশ্যাল মিডিয়া উত্তাল। দুজনকেই দর্শক অন্য অনেক ধারাবাহিকে একসাথে দেখেছেন। কখনও কখনও একসাথে ছবিও পোস্ট করেন তাঁরা। আর এই ছবি দেওয়া নিয়েই যত সমস্যা।

সম্প্রতি তাঁদের একটি ছবিকে কেন্দ্র করে কিছু খবর রটেছে। দর্শকের অনেকের দাবি পর্দার পাশাপাশি বাস্তবেও তাঁরা স্বামী-স্ত্রী। এমন গুঞ্জন হঠাৎ করে ছড়িয়ে পরাতেই অস্বস্তিতে পড়েছেন দুজনে। তাঁদের ছবিকে কেন্দ্র করে এমন হবে স্বপ্নেও ভাবেননি তাঁরা। অবশ্য এই ভুল ধারণা শ্রীঘ্রই ভেঙে দেব অভিনেতা। কিন্তু তারপরেও তাঁদের নিয়ে চর্চা থামেনি।

কিন্তু এমন খবর ছড়িয়ে পরাতে কী প্রভাব পড়ছে তাঁদের পরিবারে উপর?

আরও পড়ুন:Mrityunjay-Sharly:”শার্লি মোদক নামে কোনো নারীর অস্তিত্বই নেই,কিছু বিচ্ছেদ ভালোর জন্যই হয়…” প্রাক্তন প্রেমিকা শার্লির সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য,মনের বিশেষ অনুভূতির কথা জানালেন তিনি

অনিমেষের পাঁচ বছরের এক কন্যা আছে। স্ত্রীকে নিয়ে সুখের সংসার তাঁর। অন্যদিকে,তনুশ্রীও নিজের পরিবারে ব্যস্ত। পরিবারের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ভিডিয়ো ভাগ করে নেন তাঁরা সমাজমাধ্যমে।

এই প্রসঙ্গে তনুশ্রী জানান,”আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। এর থেকেও কুরুচিকর ছবি এবং মন্তব্য করা হয় আমাদের নামে। অনিমেষ আমার সহকর্মী। ওঁর স্ত্রীর সঙ্গেও আমার আলাপ আছে। আর আমার স্বামী এইসব দেখে খালি হাসে। তাই এগুলো দেখলে আমার কিছু যায় আসে না।”

আরও পড়ুন:Satyam Majumder:”যদি একটু ভাত-ডাল জোটাতে পারতাম,বেঁচে থাকার তাগিদে নিরুপায় হয়ে…” হাতে কোনো কাজ নেই, আ’র্থি’ক অ’ন’ট’নে’র মধ্যে দিয়ে চলছে সংসার! ‘জগদ্ধাত্রী’র দাপুটে পুলিশ অফিসার সত্যম মজুমদার, কীভাবে দিন কাটাচ্ছেন এখন?

পর্দায় নিয়মিত দেখা জুটিকে দর্শক ভেবে নেয় বাস্তবেও তাঁদের মধ্যে সম্পর্ক আছে। তাঁরা কিছু জুটিকে এতটাই ভালোবেসে ফেলেন এবং তারা তাঁদেরকে দেখে এতটাই অভ্যস্ত হয়ে জান যে তাঁদেরকে অন্য কারোর সাথে দেখলেই মেনে নিতে পারেননা। আর এক্ষেত্রে তার অন্যথা হয়নি।

Leave a Comment