Badsha Maitra: কোথায় হারিয়ে গেলেন অভিনেতা বাদশা মৈত্র?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Badsha Maitra:জি বাংলা,স্টার জলসা,কালার্স বাংলা তিনটে চ্যানেলেই একসময় দাপিয়ে কাজ করেছিলেন অভিনেতা বাদশা মৈত্র। কখনও তিনি ধারাবাহিক খড়কুটোয় ‘সুকল্যাণ কাকু’। কখনও ‘ধুলোকণা’র ‘বুলেট’। ‘বউ কথা কও’, ‘ইষ্টি কুটুম’,’ধুলোকনা’, ‘ফাগুন বউ’, ‘কুসুমদোলা’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

একসময় নানা রূপে অভিনেতা বাদশা মৈত্র রোজই হাজির হতেন দর্শকদের সামনে। তিনি বাংলা থিয়েটার ও মঞ্চে অভিনয়ের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। ডিডি বাংলার ধারাবাহিক ‘জন্মভূমি’-তে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। সেখানে তাঁর অভিনীত ‘অতীশ’ চরিত্রটি আজও দর্শকদের কাছে জনপ্রিয়। এরপর ‘এক আকাশের নীচে’ ধারাবাহিকের মাধ্যমে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। দর্শকরা তাঁর অভিনয় ভালোওবাসেন। অভিনয়টা আর পাঁচটা কাজের মতো একটা কাজ বা রোজগারের মাধ্যম নয়। এটা একটা সিরিয়াস ওরিয়েন্টেশন, এমনটাই বিশ্বাস করেন তিনি। এছাড়াও অনেক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। প্রায় বছর পনেরোরও বেশি হয়ে গেল কাজ করছেন তিনি।

আরও পড়ুন:Jisshu-Nilanjana:”ভবিষ্যতে ওঁর কোনো প্রয়োজনে বা বিপদে যদি আমাকে দরকার হয় আমি অবশ্যই যাব…” তবে কি দূরত্ব মিটছে যীশু-নীলাঞ্জনার!খোলসা করলেন অভিনেতা

অভিনেতা নিজে কী ভালবাসেন,জানেন? বাদশা সুযোগ পেলেই পৌঁছে যান প্রকৃতির কোলে। বাদশার নেশা হল বেড়ানো,জঙ্গল-ভ্রমণ, ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফি। ভারতের নানা অরণ্যে বেড়ানো তাঁর শখ। কখনও একা তো কখনও তাঁর ভ্রমণসঙ্গী কখনও তাঁর শিক্ষিকা স্ত্রী মনীষা এবং কন্যা বিনোদিয়া। মাঝেমধ্যেই তাঁদের সাথে বেরিয়ে পড়েন ঘুরতে।

কিন্তু বর্তমানে পর্দার লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে অনেকটাই দূরে তিনি। অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে অভিনেত্রী অপরাজিতা ঘোষের বিপরীতে অভিনয় করতে। তাহলে কি পর্দায় আর দেখা যাবে না তাঁকে? বহু দর্শক আবারও তাঁকে পর্দায় দেখার জন্য,তাঁর অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন। হয়ত ভালো চরিত্রের অপেক্ষায় তিনি, এমনটাই ধারণা যার অনুরাগীদের।

Leave a Comment