Dev-Rukmini:”রুক্মিণী হোক বা অন্য কেউ হোক…কালকে আমার কী হবে আমি সত্যি কিছু জানি না…”রুক্মিণী নাকি অন্য কেউ! অভিনেতার মনের মানুষ কে? বিয়ে নিয়ে হঠাৎ কী বললেন দেব?
বাংলার এখন মেগাস্টার দেব। ‘খাদান’, ‘ধূমকেতু’র পর আসতে চলেছে ‘রঘু ডাকাত’। তাঁর ঝুলিতে এখন একের পর এক হিট ছবি। তাঁকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।ইতিমধ্যেই খড়্গ হাতে নিয়ে তার লুক নজর কেড়েছে দর্শকের। সঙ্গে ইধিকার সাথে অসাধারণ রসায়ন চোখে পড়ার মতো। ‘রঘু ডাকাত’ ছবির জন্য এখন জেলায় জেলায় ছবি প্রচার করছেন তিনি। হাজার হাজার নারীর ক্রাশ তিনি। সত্যি তিনি ‘লেডি কিলার রোমিও’। কিন্তু তাঁদের প্রিয় অভিনেতা কবে সাত পাক ঘুরবে? এমনটাই প্রশ্ন বারবার জেগে উঠছে তাদের মনে।
তবে পর্দায় যতই অ্যাকশান হোক না কেন বাস্তবে তিনি মন দিয়েছেন একজনকেই মন দিয়েছেন,অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। যার জন্য মন ভেঙেছে হাজার হাজার নারীর। যদিও এর আগে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। দুজনেই কোনোদিন সেটা স্বীকার না করলেও,তখন টলিপাড়ায় এটা ছিল ওপেন সিক্রেট। কিন্তু এখন যদিও তাঁদের পথ আলাদা। তবে কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাঁদের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। যার জন্য আবারও তাঁদেরকে একসাথে একমঞ্চে দেখা গিয়েছিল। আবারও একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন দুজনেই।
তবে এখন ভক্তদের একটাই দাবি বিয়ে করছেন না তাঁদের সুপারস্টার? সেই বিষয়েই এক সাক্ষাৎকারে দেবকে বলতে শোনা যায়,”যেদিন আমার মনে হবে, সত্যি আমাকে বিয়ে করা উচিত সেটা রুক্মিণী হোক বা অন্য কেউ হোক। আমার সত্যিই ইচ্ছা আছে রুক্মিণী যদি হয় তো ভালোই হয়। কালকে আমার কি হবে সত্যিই আমি কিছু জানিনা। এক রাত আগে কী আমি জানতাম আমি রাজনীতিতে দাড়াব। জীবনে কখন কি হয় কেউ বলতে পারেনা।”
তাঁর এমন মন্তব্যে বেড়ে যায় চটেছেন নেটিজেনদের একাংশ।
এর আগেও অভিনেতা জানান,মা-বাবা সবসময় বলে এবার বিয়েটা কর। কিছুদিন আগে দেবকে জনসমক্ষে রুক্মিণী বলেন,”আমি শুধু একজনেরই,আছি,ছিলাম এবং থাকব।” দেবের প্রতি তাঁর যে ভালোবাসা নজর এড়ায়নি কারোর। কখনও একসাথে ঘুরতে যাওয়া তো কখনও একে অপরের ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাতে হাত ধরে প্রবেশ করতে দেখা গিয়েছে অনেকবার তাঁদেরকে। নানান কটাক্ষের মুখেও এই জুটির বন্ধন অটুট থেকেছে।
কিন্তু দেবের এমন মন্তব্য কিসের ইঙ্গিত দিচ্ছে? তাহলে কী অনুরাগীদের ইচ্ছা কখনও পূরণ হবে না? কবে সাত পাকে বাঁধা পড়বেন দেব? এই নিয়েই তুমুল আলোচনা।