Dev-Rukmini:দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পা রেখেছে ‘রঘু ডাকাত'(Raghu Dakat)। যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে খুবই গর্বের এক বিষয়। কিছুদিন আগেই দুবাইয়ে(Dubai) ছবির প্রিমিয়ারের জন্য গিয়েছিলেন দেব ও অনির্বাণ ভট্টাচার্য(Anirban Bhattacharya)। আর এই জুটিকে দেখে বিদেশের মাটিতেও আপ্লুত দর্শক। সঙ্গে ছিলেন সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়। বক্সঅফিসে ভালোই ফল করছে ‘রঘু ডাকাত’। অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত বাংলার মেগাস্টার। হাজারো নেতিবাচক মন্তব্যের মাঝেও সাফল্যের শিখরে তিনি।
কিন্তু এত সবকিছুর মাঝেও পাশে নেই মনে মানুষটি? কোথায় গেলেন রুক্মিণী মৈত্র? দেবের ক্যারিয়ার জীবনের ২০ বছরের পূর্তিতেও পাশে ছিলেন না তিনি। মাঝে তাঁদেরকে একসাথে দেখা গেলেও আবারও তাঁরা আলাদা! রুক্মিণী একবার দেবকে উদ্দেশ্য করে বলেছিলেন “আমি ছিলাম,আছি এবং থাকব।” কিন্তু প্রিয় মানুষটির জীবনের সেরা মুহূর্ত থেকে ‘রঘু ডাকাত’ ছবির সাকসেস পার্টি কোনো কিছুতেই দেখা গেল না রুক্মিণীকে? আগে দেবের ছবির প্রচারের সময় দেখা যেত তাঁকে। ‘ধূমকেতু’ মুক্তির সময়ও দেবের পাশে ছিলেন নায়িকা। তবে ‘রঘু ডাকাত’-এর প্রচারে একবারও দেখা মেলেনি দেবের প্রেমিকার। তবে কি দেব-রুক্মিণীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে? তাঁর অনুপস্থিতি হাজারও প্রশ্নের সৃষ্টি করেছে?
অনেকেই বলছেন নিশ্চয়ই দেবের সঙ্গে দূরত্ব বেড়েছে? আবার কেউ কেউ বলছেন, তাঁরা দুজনেই দুজনের কাজে ব্যস্ত। এর মাঝেই টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল,’রঘু ডাকাত’ ছবির শুটিং চলাকালীন দেব-রুক্মিণীর দূরত্বের কথা। শোনা গিয়েছিল,দেব নাকি তাঁর সহঅভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন। তবে সেটা নিছকই জল্পনা, তা প্রমাণ করে আবারও একসঙ্গে হাজির হয়েছিলেন দেব-রুক্মিণী।
তবে আপাতত নিজের কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। এমনকী প্রতিবারের মতো, এবছর পুজোর পরে ঘুরতেও যাননি তাঁরা। তবে দেবের সঙ্গে মান-অভিমানের পালা মিটলে যে আবারও একসঙ্গে ধরা দেবেন জুটিতে, আশাবাদী তাঁদের অনুরাগীরা। যদিও দুজনের দূরত্বের খবরে এখনও পর্যন্ত নিজেদের পক্ষ থেকে সরাসরি কিছু জানাননি তাঁরা।
তবে বারবার প্রশ্ন উঠছে,এর আগে নায়কের প্রায় সব ছবির প্রচারে দেখা গিয়েছে রুক্মিণীকে। কিন্তু এই ছবির ব্যাপারে নায়িকা যেন একেবারে চুপ। যা দর্শক মনে তৈরি করেছে নানা ধরনের প্রশ্ন। নায়ক–নায়িকা পরস্পরের যেকোনও কাজে সবসময় পাশে থাকেন। তাই এবারের প্রচারে কিংবা বিদেশ যাত্রায় রুক্মিণীর অনুপস্থিতি তৈরি করেছে হাজার প্রশ্ন।