Monali Thakur:কেন আট বছরের সুখী দাম্পত্যে ফাটল ধরল মোনালি ঠাকুরের?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Monali Thakur:আট বছরের দাম্পত্যে ফাটল! সংসার ভাঙছে মোনালি ঠাকুরের?

চর্চার শিরোনামে উঠিয়ে এলো আবারো গায়িকা মোনালি ঠাকুরের নাম। তবে এবার কোনো গানকে কেন্দ্র করে নয়, বরং তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে।

২০১৭ সালে মুম্বইতে গায়িকা মোনালি ঠাকুর চুপিচুপি বিয়ে করেছিলেন সুইজারল্যান্ডের এক হোটেল ব্যবসায়ী,নাম মাইক রিখটারকে। যদিও বিয়ের তিন বছর পর ২০২০ সালে সম্পর্কের কথা জানিয়ে দেন গায়িকা। সেই সময় তিনি জানিয়েছিলেন খুবই ছিমছামভাবে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল। সেই সময় মাইকও মোনালির একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন।

আরও পড়ুন:Anirban-Rudranil:সনাতন ধর্ম নিয়ে কটাক্ষ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর! তীব্র প্রতিবাদ জানালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ

কিন্তু বর্তমানে তাঁদের সম্পর্কের সমীকরণ অন্য দিকে মোড় নিয়েছে। একে অপরকে নাকি আনফলো করেছেন তাঁরা। শুধু তাই নয়, নিজের প্রোফাইল থেকে গায়িকা মাইকের সঙ্গে তোলা প্রায় সব ছবি মুছে ফেলেছেন। অন্যদিকে, মাইকও তাঁকে আনফলো করেছেন এবং তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছেন। তাঁদের এমন আচরণ দেখে অনেকেই অনুমান করেছেন বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা। এর থেকেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি,”গত কয়েক বছরে তাঁদের সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে। দূরত্ব বেড়ে গিয়েছে, আর সেটাই বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। মোনালী এখন হয়ত সময় বুঝে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলবেন।”

আরও পড়ুন:Badsha Maitra: কোথায় হারিয়ে গেলেন অভিনেতা বাদশা মৈত্র?

কিন্তু কেন ভাঙছে তাঁদের এই সুখের সংসার? একসময় ভালোবাসে যে মানুষটার একে অপরের হাত ধরেছিলেন তাঁরা, তাঁর সাথে আজ কিসের এত দূরত্ব?

অনেকের দাবি, দূরত্বই তাঁদের সম্পর্ক ভাঙ্গনের মূল কারণ। গায়িকা যেহেতু তাঁর গানের কারণে বেশিরভাগ সময় ভারতে থাকেন আর মাইক ব্যবসার কারণে সুইজারল্যান্ডে,তাই সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল বলেই এমন ধারণা। তাহলে কী সত্যি মোনালি ঠাকুর ও মাইক রিখটারের দাম্পত্য ভাঙনের পথে? এই বিষয়ে এখনও দুজনের তরফ থেকে কোনও মন্তব্য জানা যায়নি।

Leave a Comment