Rituparna-Prosenjit:’প্রসেনজিতের সাথে এত আদিখ্যেতা!…’ ঋতুপর্ণার এমন ব্যবহারে কেন ক্ষুব্ধ নেটপাড়া?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Rituparna-Prosenjit:’এই মহিলার আর আদিখ্যেতা শেষ নেই,নিজেদের কী মনে করে বুড়ো ভাম একটা…’ একসাথে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতেই নেটিজেনদের ট্রোলের মুখে ঋতুপর্ণা-প্রসেনজিৎ ।

জুটি বেঁধে কাজ করেছেন ৫০টি ছবিতে। মাঝে শোনা গিয়েছিল তাঁদের বন্ধুত্বের সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছে। প্রায় টানা ১৪ বছর একসঙ্গে কাজ করেননি তাঁরা। তবে সব মনোমালিন্য কাটিয়ে আবারো বন্ধুত্বের হাত একে অপরের দিকে বাড়িয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চ্যাটার্জী। ৯০-এর দশকে বাংলা সিনেমায় তখন চুটিয়ে অভিনয় করেছেন এই জুটি। এখনও এই জুটির কদর কিছু কম নয়।

‘চোখ তুলে দেখোনা, কে এসেছে’ গানটা শুনলেই মনে পরে প্রসেনজিৎ-ঋতুপর্ণার সুপারহিট ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। অবশ্য ২৫ বছর পর ছবিটি রিরিলিজ করা হয়েছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। পুরানো এই জুটির রসায়নে আজও মুগ্ধ বাঙালি। ‘অযোগ্য’, ‘প্রাক্তন’বিভিন্ন ছবিতে আবারও নজর কেড়েছিল এই জুটি। শুধুমাত্র বড়পর্দাতেই যে জুটি হিসাবে তাঁরা দারুণ সফল তা নয়। ব্যক্তিগত জীবনে প্রসেনজিত্‍-ঋতুপর্ণা প্রেম করেছেন কিনা, তা নিয়েও অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।

আরও পড়ুন:Syed Arefin-Neha Amandeep:”দাদা খুব ভালো পরিচালনা করতে পারেন…” হঠাৎ কিসের ইঙ্গিত দিলেন নেহা আমনদীপ? 

এখনও তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা চলে টলি অন্দরে। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে মনে হত বাস্তবেও যেন তাঁরা প্রেমিক-প্রেমিকা। টলিপাড়ায় গুঞ্জন, বাস্তবে তাঁরা সত্যিই একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন । বাংলার দর্শকদের কাছে এখনও বড় রহস্য এটাই যে, সত্যিই কি তাঁরা প্রেমে পড়েছিলেন?

সম্প্রতি ‘লক্ষীকান্তপুর লোকাল’ ছবির পোস্টার লঞ্চে ঋতুপর্ণা সেনগুপ্তর পাশাপাশি হাজির ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জীও। যেখানে সোনালী রংয়ের পাড় বসানো নীল শাড়ি, খোপায় ফুল দেওয়া, সঙ্গে মানানসই মেকআপ গয়না। অপরদিকে ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছিল অভিনেতাকে। ক্যামেরার সামনে দুজনকেই পোজ দিতে দেখা যায়। আর তাঁদের একসাথে দেখেই অনেকেই কুমন্তব্য করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন এমন অঙ্গভঙ্গি কেন করছে এই মহিলা? অনেকেই ঋতুপর্ণার ব্যবহারে অসন্তুষ্ট হয়েছেন।

আরও পড়ুন:Swastika Mukherjee:”যাঁরা কচিতে নির্লজ্জ, তাঁরা বুড়ি হয়েও নির্লজ্জই থাকবে…” হঠাৎ কাকে উদ্দেশ্যে এমন কথা বললেন স্বস্তিকা মুখার্জী?

একজন লেখেন, ‘কী আদিখ্যেতা আর নেওয়া যায় না।’ অপর একজন লেখেন,’অখাদ্য একেবারে যা তা।’ অন্য এক নেটিজেন লেখেন,’যত বুড়ো হচ্ছে ভঙ্গিমা দেখাচ্ছে যেন নিজেকে কি মনে করে বুড়ো ভাম।’ তবে কুমন্তব্যের পাশাপাশি অনেকেই আবার ভালবাসার ভরিয়ে দিয়েছেন তাঁদেরকে।

 

Leave a Comment