Raj-Subhashree-Mimi:শুভশ্রী আর মিমিকে নিয়ে কেন ছবি বানাচ্ছেন না পরিচালক রাজ? জল্পনা কাটিয়ে সব সত্যি কথা জানালেন শুভশ্রী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Raj-Subhashree-Mimi:টলিপাড়ার দুই অন্যতম অভিনেত্রী মিমি চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। যদিও এখনও পর্যন্ত একসাথে বড়পর্দায় জুটি বেঁধে তাঁদেরকে কাজ করতে দেখা যায়নি।

টলিপাড়ায় একসময় গুঞ্জন ছিল যে শুভশ্রী ও মিমির মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। অনেকে সেটার কারণ হিসেবে বারবার এর পিছনে পরিচালক রাজ চক্রবর্তী ও মিমির প্রেমের সম্পর্ক। একসময় টলিউডের সবচেয়ে বড় ওপেন সিক্রেট ছিল রাজ-মিমির প্রেম। একসময় সোনা যায় অন্য একজনের সাথে সম্পর্কে আছেন মিমি। রাজের হাত ধরে অনেক হিট ছবি দর্শককে উপদার দিয়েছিলেন নায়িকা। তারপর মিমির সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর শুভশ্রীকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেন রাজ। রাজ এবং তাঁকে নিয়ে তৈরি হওয়া দূরত্ব- কোনও কিছু নিয়েই সরাসরি প্রকাশ্যে মুখ খোলেননি দুই অভিনেত্রীর কেউই।

তবে কিছু মাস আগে পুরানো স্মৃতি ভুলে একসঙ্গে হাসিমুখে ধরা দিয়েছিলেন শুভশ্রী ও মিমি। শুধু তাই নয়, শুভশ্রীকে ভালোবেসে চু’ম্বন’ও করেছিলেন মিমি চক্রবর্তী। তাঁরা একটা কোল্যাব করেছেন ইনস্টাগ্রামে, যার ভিউ দশ মিলিয়ন ছাড়িয়েছে। দুর্গাপুজোর সময় এক বিজ্ঞাপনী সংস্থার শুটিংয়ের জন্য একসঙ্গে এসেছিলেন তাঁরা।

আরও পড়ুন:Tanmay Majumdar:”অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে চা ও খাবার আনতে দেওয়া হত…” টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বি’স্ফো’র’ক মন্তব্য ‘চিরদিনই তুমি যে আমার’ ‘অপর্ণার’ বন্ধু ‘সন্তু’ ওরফে তন্ময় মজুমদারের

তবে কী এবার একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধবেন তাঁরা? বড়পর্দায় কেন তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে না?
এই প্রসঙ্গে নায়িকা জানান,”কেন এমন ছবির প্রস্তাব আসছে না, জানি না। কেন প্রযোজক-পরিচালকরা ভাবছেন না, সেটা জানি না। আমি তো পরিচালক হলে এরকম কিছু ভাবতাম। আমরা অনেক মজার-মজার কাজ করতে পারি একসঙ্গে। মিমি এত প্রতিভাবান একজন অভিনেত্রী, ‘রক্তবীজ টু’-র সময়ে ওঁ একা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছিল, আমার মনে হয় ভাবা উচিত।”

তাহলে কী রাজ চক্রবর্তী হাত ধরে আসবে নতুন কোনো ছবি? শুভশ্রী কী কোনওদিন রাজ চক্রবর্তীকে জিজ্ঞাসা করেছেন যে, কেন, তিনি মিমি আর শুভশ্রী দু’জনকে নিয়ে ছবি ভাবছেন না?
শুভশ্রী এই প্রশ্নের উত্তরে হেসে বললেন, “জিজ্ঞাসা করিনি। কিন্তু আজকে বাড়ি গিয়ে জিজ্ঞাসা করব।”

আরও পড়ুন:Ankush-Oindrila:’সারাক্ষণ ছ্যাবলামো,উফফফ এরা দুটোই কার্টুন…’ বন্দে ভারতের ট্রেনে উঠে একি কান্ড ঘটালেন অঙ্কুশ! নেটিজেনদের ট্রোলের মুখে অঙ্কুশ-ঐন্দ্রিলা

এখন রাজ দুই নায়িকাকে নিয়ে কোনও ছবি করবেন কিনা, সেটাই দেখার অপেক্ষা। রাজ চক্রবর্তী ছাড়াও অন্য কোনও পরিচালক যদি দুই নায়িকার জুটিকে বড়পর্দায় নিয়ে আসতে পারেন, তাহলে দর্শকদের আগ্রহ থাকবে।

Leave a Comment