Saheb Bhattacharya:মন খা’রা’প ‘কথা’র দর্শকদের। টিভির পর্দায় তাঁদের মিষ্টি জুটি ‘কথা'(Kothha)-এভি’কে আর দেখতে পাওয়া যাবে না। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ‘কথা’। সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে’র(Susmita Dey) প্রথম জুটি বেঁধেছিলেন এই ধারাবাহিকের মাধ্যমে। আর প্রথম জুটিতেই বাজিমাত করলেন তাঁরা। দর্শকমহলে সারা ফেলে দিয়েছে তাঁদের অনস্ক্রিন ও অফস্ক্রিন রসায়ন। তবে কেন ধারাবাহিক শেষ হল সেই কারণ নিজের মুখে জানালেন ‘এভি’ ওরফে সাহেব ভট্টাচার্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে,অভিনেতাকে জিজ্ঞেস করা হয় যে তাঁদের কী আগাম নোটিশ দেওয়া হয়েছিল ধারাবাহিক বন্ধ হচ্ছে? বা কেন ধারাবাহিক বন্ধ হতে চলেছে?
অভিনেতা এই প্রশ্নের উত্তরের স্পষ্ট জানান,”দর্শকের অনেকেই হয়ত জানেন না যেকোনো শো ১৪ দিনের নোটিশেই শেষ হয়। এমন নয় যে এক মাস বয়স আগে থেকে মানুষ জানতে পারেনা। ব্যাপারটা এমন নয় যে এক- দু’মাস আগে থেকে আমরা জেনে গেছি ব্যাপারটা। তবে যে কোনো জিনিস শুরু হলে তার তো একটা শেষ থাকবেই। আমারও সেটাই মনে হয়। কথা শেষ হয়ে গেছে ঠিকই কিন্তু কথার যে এনার্জিটা বা পজিটিভিটিটা ছিল সেটা আমাদের মধ্যে রয়েছে আর্টিস্ট হিসেবে। এবং সেটা নিয়েই আগামী দিনে কাজ করার উদ্যোগ নেব আমরা।”
আরও পড়ুন:‘Kothha’ Serial End:দেবীপক্ষেই শেষ হল ‘কথা-অগ্নি’র পথচলা
কিন্তু তিনি ‘কথা’ ধারাবাহিককে কতটা মি’স করছেন জানতে চাওয়া হলে, অভিনেতা জানিয়েছেন,”মন খা’রা’প সকলেরই হচ্ছে। দর্শকদের সঙ্গে আমাদের যে সম্পর্কটা তৈরি হয়ে গিয়েছিল, এতটা নিবিড় একটা সম্পর্ক, যেটা হঠাৎ করে শেষ হয়ে যাওয়াতে অবশ্যই মানুষের মনে ক’ষ্ট হচ্ছে, আমাদেরও হচ্ছে শিল্পী হিসেবে। তবে আবার নতুনভাবে নতুন রূপে নিশ্চয়ই দেখা হবে আপনাদের সাথে।”
আরও পড়ুন:‘Kothha’ serial:শেষ হচ্ছে ‘কথা’ ধারাবাহিক
তাহলে কী আবারও নতুন কাজে ফিরছেন অভিনেতা? সেই প্রসঙ্গে জানান,”এটা সম্পূর্ণ কে কী অফার করছে তার উপর নির্ভর করে। এটা নিজেকে গড়ার সময়। টিভির কিংবা সিনেমার দর্শকদের কাছে, নিজেকে কিভাবে নতুন ভাবে নতুন রূপে তুলে ধরতে পারব সেটাই আমার এখন প্রচেষ্টা।”