Ahona-Sohini:সোহিনীকে বিশেষ বার্তা অহনার সঙ্গে বর্তমান সমাজে মায়েদের উদ্দেশ্যে কি বললেন অভিনেত্রী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Ahona-Sohini:”সবারই কী নজর লেগেছে, যাদের যাদের মিসক্যারেজ হয়েছে? যারা মা, তারা কিন্তু আগে মানুষ,একটা কমেন্ট খুব আসত যে, মা হয়ত এ একাই হচ্ছে…” সোহিনীকে বিশেষ বার্তা অহনার সঙ্গে বর্তমান সমাজে মায়েদের উদ্দেশ্যে কি বললেন অভিনেত্রী?

মায়ের অমতে গিয়ে ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলেন অভিনেত্রী অহনা দত্ত। সেই কারণে এখনও সমাজমাধ্যমে তাঁকে নিয়ে নানারকম কুমন্তব্য শোনা যায়। যদিও এখন মা হয়েছেন অহনা। তাঁদের ঘর আলো করে এসেছে ছোট্ট ফুটফুটে একটি মেয়ে। যাকে নিয়ে সারাদিন ব্যস্ত অহনা। মেয়ের সাথে তো কখনও পুরো পরিবারের সাথে নানান মুহূর্তের ভিডিও শেয়ার করে থাকেন অভিনেত্রী। যদিও মা হওয়ার এই পুরো জার্নিটাতে নিজের মাকে কাজ পাননি অহনা।

যদিও অহনাকে শুনতে হয়েছে,তুমি যেমন ব্যবহার তোমার মায়ের সাথে করেছ তোমার মেয়েও ঠিক তেমনই তোমার সাথে করবে। যা শুনে বেজায় চটে গিয়েছিলেন অভিনেত্রী। এই প্রসঙ্গে ট্রোলারের উদ্দেশ্যে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যদিও মা ও মেয়ের মধ্যে ঠান্ডা লড়াই এখনো বজায় রয়েছে। মাঝেমধ্যেই তাঁদেরকে কিছু না কিছু মন্তব্য করতে দেখা যায় সমাজমাধ্যমে।

আরও পড়ুন:Arpita Mukherjee:’বাবার বয়সি লোকের সাথে এমন নাচ! ছিঃ কি রুচি!..’ পর্দার বাবা-মেয়ের নাচ দেখে ধেয়ে এল কটাক্ষ,পাল্টা জবাব দিলেন অর্পিতা

কিছুদিন আগে মেকআপ আর্টিস্ট সোহিনী গাঙ্গুলীর বাচ্চার মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার জন্য অনেকেই সোহিনীকে দোষারোপ করেছিলেন। তার দিকে কটাক্ষের তির ছুঁড়ে দেয় নেটিজেনরা। এত সমালোচনার মাঝেও টলিউডের কিছু অভিনেত্রী তার পাশে দাঁড়িয়েছিল। সমাজমাধ্যমে নানান ভিডিওর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রীরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়,সত্যি কী নজর লাগা বলে কোনো বিষয় আছে? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন,”নজর লাগে কি লাগে না, কীসে লাগে, কারা নজরটা দেয় সেটাই আমার প্রথম প্রশ্ন। সবাই বলে না এটা করিস না নজর লেগে যাবে, আমার প্রথম প্রশ্ন এটাই যে যারা বলছে,তারাই কী নজরটা প্রথম দিচ্ছে! আমি জানি না যে সবারই কী নজর লেগেছে যাদের যাদের মিসক্যারেজ হয়েছে? তাহলে হয়ত সেটাই সত্যি! আমি সত্যি এই নজর দেওয়া ব্যাপারে কিছু জানি না। যাদের যাদের জীবনে কোনোরকম ট্রাজেডি হয়েছে সেটাকে দুর্ভাগ্যই মেনে নেওয়া ভালো। আমি চাই তারা এই দুর্ঘটনার সময়টা পেরিয়ে আসুক। তারা যদি আবার মা হতে চায়। তাদের কোল আলো করে যেন এক সন্তান আসে।”

আরও পড়ুন:Aparajita Adhya:“ওরা তো এগুলো পারেই না!শুধু লেখাপড়া করলে হয় না!” নতুন প্রজন্মকে খোঁচা অপরাজিতা আঢ্যর!কোন বিষয়কে নিয়ে এমন মন্তব্য অভিনেত্রীর?

কাজে ফেরা নিয়ে অভিনেত্রী জানান,”একটা সিরিয়ালে কাজ করলে ১৪ ঘণ্টা কাজ করতে হয়। যার জন্য আমি আমার বাচ্চাকে সময় দিতে পারব না। আর এতক্ষণ কাজ করার পর রাত জাগা মুশকিল। সব মায়েদেরই তাই হয়। মায়েরাও আগে মানুষ।”

এরপর সোহিনীর প্রসঙ্গ টেনে তাকে জিজ্ঞেস করা হয় এই যে এত বড় একটা দুর্ঘটনার পরও তাকে নিয়ে মানুষ যে এত ট্রোল করছে? এই উত্তরে অভিনেত্রী বলেন,” আমার প্রেগনেন্সির সময় মানুষ আমাকে একটা কমেন্ট খুব আসত যে মা হয়ত এ একাই হচ্ছে। এবং সেটা বেশিরভাগই মেয়েদের তরফ থেকে আসত। যেমন প্রচুর মানুষ আমাকে ভালোবাসাও দেয় তেমনই কিছু মানুষ এমন মন্তব্যও করেন। এসবকে পাত্তা না দেওয়াই ভালো। ও যেন খুব তাড়াতাড়ি শারীরিক ও মানসিকভাবে নিজেকে আবার শক্ত করে গড়ে তুলতে পারে। ওর উপর দিয়ে অনেকটা ঝড় বয়ে গিয়েছে। দয়া করে আপনারা ওকে নিজের মতো ছেড়ে দিন। এটা নিয়ে কোন রকম কনটেন্ট তৈরি করার আমার কোনো ইচ্ছা নেই। এই বিষয়টাকে নিয়ে কচলানোটাও কিন্তু একটা কনটেন্ট। আশা করি ও আবার সুস্থ ভাবে সবার কাছে ফিরে আসুক।”

আরও পড়ুন:Jisshu-Nilanjana:”ভবিষ্যতে ওঁর কোনো প্রয়োজনে বা বিপদে যদি আমাকে দরকার হয় আমি অবশ্যই যাব…” তবে কি দূরত্ব মিটছে যীশু-নীলাঞ্জনার!খোলসা করলেন অভিনেতা

Leave a Comment