“ভারত তো চার মাস আগেই জেনে গিয়েছে…” প্রেমের গুঞ্জনের মাঝেই একি বলে বসলেন চাহাল। তবে কি মাহভাশই চাহালের নতুন জীবনসঙ্গিনী?
যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহভাশের সম্পর্কের গুঞ্জন অনেকদিনের। কখনও একসঙ্গে ডিনার, ম্যাচ দেখা তো কখনও ইনস্টা পোস্টে একে অপরকে ট্যাগ করা,এইসব কিছুই ইঙ্গিত দেয় তাঁদের মধ্যে বন্ধুত্বের বাইরেও একটা সম্পর্ক আছে। তবে প্রকাশ্যে এই নিয়ে দুজনেই চুপ।
তাহলে কি ডিভোর্সের পর কয়েক মাস কাটতেই ফের সম্পর্কে জড়ালেন যুজবেন্দ্র চাহাল! ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই চাহালের পাশে নিয়মিত দেখা যেত আরজে মাহভাশকে। আইপিএলের ঠিক আগেই ধনশ্রী বর্মার সঙ্গে ডিভোর্স হয় চাহালের। তার আগেই মাহভাশের সঙ্গে বড়দিন পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকী দুজনকে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতেও দেখা যায়।
Sudip-Pritha:প্রাক্তন স্বামী সুদীপকে দাদা বলে সম্বোধন করলেন পৃথা! অবাক নেটিজেন
নেটিজেনদের সকলেরই প্রশ্ন, চাহালের সঙ্গে মাহভাশের সম্পর্কটা ঠিক কী?
কিছুদিন আগেই ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে এসেছিলেন একঝাঁক ভারতীয় ক্রিকেটার। সেখানেই কথোপকথন চলাকালীন চাহালের ব্যাগ থেকে বের হয় সাদা রঙের একটি সাদা শার্ট,শার্টের উপর লাল লিপস্টিকের দাগ। যা দেখে সঙ্গে সঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হয়, কী চলছে তাঁর জীবনে? গোটা দেশতো সেটা জানতে চায়।
Abhishek-Sharly:বিচ্ছেদের পথে হাঁটছেন টলিপাড়ার সদ্য বিবাহিত দম্পতি?
সেই প্রশ্নের জবাবে হাসিমুখে চাহাল বলেন,”সেই প্রশ্নের উত্তর তো গোটা ভারত চার মাস আগেই জেনে গিয়েছে।” যা শুনে চলছে তুমুল জল্পনা। তাঁদের এই কথোপকথনের দৃশ্য এখন ভাইরাল। তাহলে কি মাহভাশের সঙ্গে সম্পর্ককে মান্যতা দিলেন তিনি?এমনই ধারণা নেটপাড়ার।
Dev-Srijit Mukherjee:দেবের অনুরোধেই এবার পুজোয় সৃজিতের ছবি আসছে না বড়পর্দায়!