Zubeen Garg:জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা দেশ। প্রথমে জানা যাচ্ছিল, স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃ’ত্যু তাঁর মৃ’ত্যু হয়। পরে জানা যায়, সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে বিপত্তি ঘটে। তাঁর মৃ’ত্যু নিয়ে রীতিমতো চলছে জলঘোলা।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে,শেষ মুহূর্তেও বাঁচার প্রাণপণ চেষ্টা করেছিলেন জুবিন । কোনওরকমে সাঁতরে নিরাপদ জায়গায় আসতে চেয়েছিলেন তিনি। চোখেমুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। একটি ভেলার কাছে এসে থামেন তিনি। কিন্তু শেষে তাঁর শরীর ছেড়ে দেয়। শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। ভাসতে থাকেন তিনি। গায়কের পিছনে ছিলেন জনাপাঁচেক লোক। অনুরাগীদের অনুমান, এঁরা গায়কের সহযোগী দলের সদস্য। কিন্তু শেষরক্ষা আর হয়নি। অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
এই ভিডিয়োটি ঠিক কোন দিনের, তা এখনও স্পষ্ট নয়। ভিডিয়োটি এখন সমাজমাধ্যমে ভাইরাল। জ়ুবিনের অনুরাগীদের অনুমান, ভিডিয়োটি তাঁর মা’রা যাওয়ার দিনেরই।