Dev-Subhashree:“আজকের হিরোইন হিসাবে আমার ছবিতে রাখতাম না শুভশ্রীকে…”,প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন দেব? তাহলে কি তাঁদের সম্পর্কের সমীকরণে এখনও আরও বরফ গলা বাকি?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Dev-Subhashree:“আজকের হিরোইন হিসাবে আমার ছবিতে রাখতাম না শুভশ্রীকে…”,প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন দেব? তাহলে কি তাঁদের সম্পর্কের সমীকরণে এখনও আরও বরফ গলা বাকি?

বাংলা টলিউড জগতের একের পর এক ব্লকবাস্টার এবং হিট ছবির মাধ্যমে বিপুল সংখ্যক জনগণের মন জয় করে নিয়েছেন দেব। রাজনৈতিক মঞ্চ হোক কিংবা ছবির প্রচার সব জায়গাতেই জনসমুদ্রের ঢল নেমেছে শুধুমাত্র দেব’কে দেখার জন্য। অপরদিকে নিজের দুর্দান্ত কিছু কাজের মাধ্যমে জনগণের মনে সমান মাপের জায়গা করে নিয়েছেন দেবের প্রাক্তন প্রেমিকা তথা বর্তমান রাজ পত্নী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বর্তমানে তিনি দুই সন্তান ও স্বামীর সঙ্গে সুখে জীবনযাপন করছেন। একটা সময় দেব এবং শুভশ্রীর প্রেমের গুঞ্জনে ভেসেছে গোটা টলিউড। তারপরে তাঁদের বিচ্ছেদ এবং একে অপরকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য কোনো কিছুই চোখ এড়ায়নি তাঁদের ভক্তদের।

আরও পড়ুন:Payel Deb:”কেউ বলবে আমি মোটা, আমি শাসক দলের বলে ঘনিষ্ঠ তাই কাজ পাচ্ছি না…” টলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী পায়েল দেবের

দেব-শুভশ্রীর অভিনীত শেষ সিনেমার শুটিং হয়েছিল আজ থেকে দশ বছর আগে। সেই ছবি রিলিজ হবার আগে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এর মধ্যে রয়েছে দেব-শুভশ্রীর বিচ্ছেদ, তাঁদের সম্পর্কের জটিলতা এবং অপরদিকে পরিচালকের সঙ্গে একাধিক সমস্যা। সবকিছু মিলিয়ে ১০ বছর পর মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। মুক্তির পর এই ছবি বক্স অফিসে রেকর্ড তৈরি করেছে। ‘দেশু’ ভক্তদের যে এখনও পর্যন্ত তাঁদের দুজনকে একসাথে দেখার আগ্রহ রয়েছে, তা বারেবারেই প্রমাণ করে দিচ্ছে রাজ্যের আনাচেকানাচে থাকা সিনেমা হল গুলির অবস্থা। প্রতিদিনই হাউসফুল যাচ্ছে রাজ্যের বিভিন্ন সিনেমা হল।

এর মাঝে দু’বার একসাথে দেখা গিয়েছে দেব এবং শুভশ্রীকে। একবার ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চের দিনে একই মঞ্চে একাধিক প্রশ্নের উত্তর এবং তারপর তাঁদের দুর্দান্ত পারফরমেন্স মন কেড়েছে ভক্তদের। তারপরে নৈহাটিতে বড়মার মন্দিরে একই সাথে দেখা যায় এই টলিউড যুগলকে। একসাথে হাত ধরা থেকে শুরু করে কানে কানে ফিসফিস, কোন কিছুই নজর এড়ায়নি অনুরাগীদের। কিন্তু এর মাঝেই দেব’কে এক সাক্ষাৎকারে বলতে শোনা যায়,আজকের দিনে হলে হিরোইন হিসাবে তিনি রাখতেন না শুভশ্রীকে। এতটা সাফল্যের পর কেন এমন মন্তব্য? তাহলে কি তাদের সম্পর্কের সমীকরণে এখনও জমে রয়েছে অগলিত বরফ? আর কি কোনোদিন একসাথে দেখা যাবে না এই জনপ্রিয় জুটিকে?

সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়,’আজকের দিনে ‘ধূমকেতু’র প্রযোজনা করলে, প্রযোজক দেব কী নায়িকা হিসেবে শুভশ্রীকেই বেছে নিতেন?: এই প্রশ্নের উত্তর হিসাবে মেগাস্টার জানিয়েছেন, “নির্ভর করছে শুভশ্রী গাঙ্গুলী কেমন অবস্থায় থাকত, আমি যদি প্রযোজনা করতাম তাহলে শুভশ্রী গাঙ্গুলিকেও তো সুযোগ দিতে হবে। ওঁ কি বিবাহিত থাকত, ওঁর কি দুটো বাচ্চা থাকত, আমার চরিত্রটা কি এই শুভশ্রীর বয়সটাকে চাইছে? নাকি ওই শুভশ্রীর বয়সটাকে চাইছে?”

এর আগেই জানা গিয়েছিল, দেব প্রযোজক হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করলে সেই ক্যারিয়ারের প্রথম ছবির নায়িকা হবেন শুভশ্রী গাঙ্গুলী, এমনটাই নাকি একসময় কথা দিয়েছিলেন তিনি। তাহলে কি আজকের দিনে দেবের প্রথম ছবি তৈরি হলে প্রযোজক হিসাবে দেব,শুভশ্রীকে দেওয়া কথা রাখতেন না? এই প্রশ্নের উত্তরে দেবকে বলতে শোনা যায়,“এটা যদি আমার প্রথম ছবি হত আজকে, তাহলে আমি রাখতাম। কিন্তু নায়িকা হিসেবে হয়ত রাখতাম না। আমার চরিত্র যদি শুভশ্রীকে নায়িকা হিসেবে না চায়, তাহলে আমি অবশ্যই অন্য নায়িকাকে সুযোগ করে দিতাম। কিন্তু আমার কথা রাখার জন্যেও আমি শুভশ্রীকে অফার করতাম অন্য চরিত্রে কাজ করার জন্য। সে ক্ষেত্রে অবশ্যই তাঁর মতামতের ওপর সবটাই নির্ভর করত।”

 

Leave a Comment